লাইফস্টাইল

যে কৌশলে ডিম খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে

  • 8:04 am - October 07, 2020

ডায়াবেটিস এমন একটি রোগ, যা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার ফলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এ জন্যই ডায়াবেটিস রোগীরা পছন্দের প্রায় সব ধরনের খাবার খেতে পারেন না। তবে সম্প্রতি একটি গবেষণায় দাবি করা হয়েছে, রক্তে সুগারের মাত্রা সহজেই নিয়ন্ত্রণে আনতে পারে ডিম।

ডায়াবেটিসের ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হল, ওষুধ, শরীরচর্চা এবং খাওয়া-দাওয়া নিয়ম মেনে করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বটে, কিন্তু তা কোনও ভাবেই পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। নানা বিধি-নিষেধ মেনে চলার পরও একটু এদিক ওদিক হলেই বাড়তে থাকে রক্তে সুগারের মাত্রা! তাই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের খাওয়াদাওয়ার ক্ষেত্রে মারাত্মক নিয়ম মেনে চলতে হয়।

সম্প্রতি ইস্টার্ন ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘ গবেষণার পর জানিয়েছেন, ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা সেদ্ধ ডিম খেতেই পারেন। তবে সেদ্ধ করার আগে কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। আসুন সেই নিয়মগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক-

১. যে দিন সকালে ডিম সেদ্ধ খাবেন তার আগের দিন রাত থেকে ডিম ভিনিগারে ডুবিয়ে রাখুন। সারারাত ভিনিগারে ভেজার পর, সকালে সেই ডিম সেদ্ধ করে নিন আর নির্দ্বিধায় খান সেই সেদ্ধ ডিম।

২. শুধু ডিম সেদ্ধই নয়, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আরও একটি উপাদান, তা হলো দারচিনি। শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই দারচিনি। তাই সেদ্ধ ডিম যদি সামান্য দারচিনির গুঁড়া দিয়ে খেতে পারেন, সে ক্ষেত্রে ফল আরও ভাল মিলবে।

সকলেই জানেন যে, ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং নিউট্রিয়েন্টস। শুধু তাই নয়, ডিমে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এইসব পুষ্টিগুণ মিলে আমাদের শরীরে তৈরি হয় ‘গুড কোলেস্টরল’। তাই শরীরে কোলেস্টরল আর ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সঠিক পদ্ধতি মেনে ডিম খান। উপকার পাবেন।

সূত্র: জি নিউজ

এই শাখার আরও খবর

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শারীরিক সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে মেয়েরা যে কথাটি শুনতে চান

লাইফস্টাইল: বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

বাংলাদেশের তরুণী ১৩১তম দেশ ভ্রমণে

হতাশার কারণে আত্মহত্যা করতে চাওয়া কাজী আসমা আজমেরী ভ্রমণ করেছেন ১৩১টি দেশ। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ১৩১ দেশ ভ্রমণ করে তাক লাগিয়েছেন বিশ্বকে। সবশেষ গত ১১…

ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন স্ত্রী

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী থানায়…

হার্টের ধমনীতে ব্লক কেন হয়, কী করবেন?

হার্টের সুরক্ষা সবচেয়ে জরুরি। ধমনীতে ব্লক নানা কারণে হয়ে থাকে। বুকের বাম পাশে এক ধরনের ব্যথা অনুভব হলে বুঝতে হবে হার্টে সমস্যা হয়েছে।হার্টের ধমনীতে ব্লক…

যে ৫ বিষয় স্বামীর কাছে গোপন করে মেয়েরা

কিছু বিষয় থাকে যা মেয়েরা স্বামীর কাছে বলতে চায় না বা গোপন করে। সবার ক্ষেত্রে একইরকম নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা স্বামীর কাছে কিছু…

ব্যথার ওষুধ খাবেন নাকি ফিজিওথেরাপি নেবেন?

ব্যথার ওষুধের ব্যবহার বাড়ছে দিন দিন। দীর্ঘমেয়াদে এই ওষুধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান ব্যাথানাশক ওষুধ, বিশেষ করে পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে এমন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au