প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় মোছাঃমুন্নি খাতুন (১৬) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ কিশোরী শার্শা উপজেলার কাশিপুর গ্রামের আজিজুর রহমানের মেয়ে। এ ঘটনায় সোমবার (৫ই অক্টোবর) শার্শা থানা পুলিশে সাধারণ ডায়েরী করা হয়েছে।
শার্শা থানা পুলিশের সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, মুন্নি খাতুন গত ৭,৯,২০ইং সোমবার নাভারণ জনৈক নজরুল ইসলামের চাতালে বড় বোন হিরা খাতুনের কাছে বেড়াতে যায়।পরবর্তীতে গত ৮,৯,২০ইং মঙ্গলবার বিকাল ৪টার দিকে তার বড় বোনের নিকট হইতে বাড়িতে আসার কথা বলে বাসা থেকে বের হয়।
অদ্যাবধি মুন্নি বাড়িতে ফেরত আসেনি। খোঁজ খবর নিয়ে জানা যায়, মুন্নি খাতুন তার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭৭৯-৪৫০৪৭৭ থেকে সুমন হোসেন মোবাইল নাম্বার ০১৪০৬-৬৫৭২৯৬ (ময়মনসিংহ) এর সাথে কথা বার্তা বলতো। বড় বোন হিরা খাতুনের বাসা থেকে গত ৮ তারিখ বিকাল ৪টার দিকে নীজ বাড়িতে ফেরার প্রকাল্পে হিরার মোবাইল নাম্বার ০১৭৭৩-১৭৭৯৯২ থেকে সুমনের সাথে কথা বলেছে বলে তার বড় বোন জানায়।
পরিবারের লোকজন আত্নীয়-স্বজন, আশপাশসহ সম্ভাব্য স্থানে খোঁজ করে না পেয়ে অদ্য ৫,১০,২০ইং তারিখ শার্শা থানা পুলিশে সাধারণ ডেয়েরী করা হয়েছে। যার নাম্বার ২১১। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পান তাহলে শার্শা থানা পুলিশের ০১৩২০-১৪৩৩১০ নাম্বার মোবাইল ফোন অথবা ০১৭১৩-৫৮০৬৮১ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au