অর্থনীতি

সৌদি আরবে দুই দশকের সর্বোচ্চে বেকারত্ব

  • 6:35 am - October 04, 2020
সৌদি আরবে দুই দশকের সর্বোচ্চে বেকারত্ব

আন্তর্জাতিক: করোনার আঘাত ও তেলের দরপতনে সৃষ্ট বিপর্যয় মিলে সৌদি আরবে বেকারত্ব হার দুই দশকের সর্বোচ্চে উন্নীত হয়েছে। একইসঙ্গে আগের এক বছর থেকে দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি ৭ শতাংশ সংকুচিত হয়েছে। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে গত বুধবার জানা যায়, তেল খাত বার্ষিক ৫ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। অন্যদিকে তেলবহির্ভূত খাতের অধোগতি ঘটেছে ৮ দশমিক ২ শতাংশ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেশটির কর্মসংস্থান সৃষ্টির মূল চালক তেলবহির্ভূত ব্যক্তি খাতের সংকোচন ঘটেছে ১০ শতাংশেরও বেশি। শ্রমসংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল-জুন সময় পর্বে দেশটির নাগরিকদের বেকারত্ব হার ১৫ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে, যা গত দুই দশকের মধ্যে রেকর্ড সর্বোচ্চ।

সরকার বাস্তবায়িত প্রণোদনা প্যাকেজের মাধ্যমে অনেক সৌদি কর্মীর ৬০ শতাংশ বেতন প্রদান করা সত্ত্বেও দেশটিতে বেকারত্ব হার এখনো ঊর্ধ্বমুখী। মূলত বিশ্বের সবচেয়ে বৃহৎ তেল রফতানিকারক দেশটি চলতি বছর দ্বৈত সংকটের মুখোমুখি হয়ে বিপর্যস্ত অবস্থায় পড়েছে।

একদিকে চলমান মহামারির বিরূপ প্রভাব, অন্যদিকে জ্বালানি উৎপাদন হ্রাস এবং অপরিশোধিত তেলের দরপতন মিলে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার কঠিন করে তুলতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রাক্কলন অনুযায়ী, চলতি বছর দেশটির উৎপাদন ৬ দশমিক ৮ শতাংশ কমবে। একই সঙ্গে ২০২১ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ১ শতাংশ।

দ্বিতীয় প্রান্তিকে সৌদি অর্থনীতির সবচেয়ে পর্যুদস্ত ক্ষেত্রগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত করোনা সংক্রমণ প্রতিরোধে গত মার্চ থেকে বাস্তবায়িত কয়েক দফার কারফিউর কারণে, যা মে মাসের শেষের দিকে তুলে নেয়া হয়। পাইকারি, খুচরা, হোটেল, রেস্তোরাঁসংক্রান্ত খাতটি ১৮ শতাংশের বেশি সংকুচিত হয়েছে।

অন্যদিকে অর্থ, বীমা ও ব্যবসায়িক সেবা অবদমিত হয়েছে কেবল শূন্য দশমিক ৩ শতাংশ। করোনা প্রতিরোধের রুদ্ধাবস্থা শিথিল করার পরও দেশের অর্থনৈতিক অবস্থা হতাশাজনক রয়ে গেছে। কম তেল রাজস্বের কারণে সরকারি ব্যয় লক্ষণীয় মাত্রায় হ্রাস পেয়েছে।

অর্থনীতিবিদরা অনুমান করছেন, লকডাউন শেষে ভোক্তা কর্মকাণ্ড পুনরুজ্জীবিত হলেও তা হবে ক্ষণস্থায়ী। কারণ রাজস্ব বাড়াতে গৃহীত মূল্য সংযোজন কর তিন গুণ বৃদ্ধির মতো কৃচ্ছ্রতা পদক্ষেপের কারণে দেশটির নাগরিকদের পারিবারিক বাজেট চাপে রয়েছে।

বেকারত্ব হারের ঊর্ধ্বমুখিতা বজায় থাকলে এটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য রাজনৈতিকভাবে বড় ধরনের বিপত্তির কারণ হবে, যার অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনা দেশটির তরুণ জনগোষ্ঠীর জন্য ব্যক্তি খাতে বিপুল কর্মসংস্থান সৃষ্টির আশা জোগায়।

দ্বিতীয় প্রান্তিকে দেশটির মোট বেকার জনগোষ্ঠীর মধ্যে ২০-২৯ বছর বয়সী জনগোষ্ঠীর বেকারত্ব হার ৬৩ দশমিক ১ শতাংশ। বিপরীতক্রমে, পাঁচ শতাংশীয় পয়েন্টের বেশি বেড়ে শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ ৩১ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে। মূলত দেশটিতে সামাজিক বিধিনিষেধ শিথিল করার কারণে নারীদের চাকরি অন্বেষণের প্রবণতা ঊর্ধ্বমুখী। ফলে পুরুষদের অংশগ্রহণ সামান্য কমা সত্ত্বেও সার্বিক শ্রমশক্তির অংশগ্রহণ বেড়েছে।

দেশটির জনমিতিক বিন্যাসে তরুণ জনগোষ্ঠীর আধিক্যের কারণে প্রতি বছর প্রায় ১ লাখ ৫০ হাজার নতুন চাকরি প্রয়োজন। বৈশ্বিক ঋণমান সংস্থা এসঅ্যান্ডপি গত সপ্তাহের এক বিবৃতিতে বলেছে, ‘সংখ্যাটি এত বড় যে একা রাষ্ট্রীয় খাতের কর্মসংস্থান এবং তেল রাজস্বের মাধ্যমে সবার কর্মের সংস্থান সম্ভব নয়।’

তবে ঋণমান সংস্থাটি সৌদি আরবের সার্বভৌম আর্থিক সম্পদ মানের চিত্র এখনো স্থিতিশীল বলে জানিয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ৪০০ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা সঞ্চিতিসহ তুলনামূলক শক্তিশালী আর্থিক ভিত্তি রয়েছে। এটা অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যথেষ্ট সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au