শিক্ষা

শরতের ক্যাম্পাসে একদিন

  • 6:30 am - October 04, 2020
শরতের ক্যাম্পাসে একদিন

ঢাকা: এই শীত, এই বর্ষা, আবার কখনো রোদের খরতাপ। বছর জুড়ে এ নেশাই মেতে থাকে বাঙলার প্রকৃতি। তার রুপের মাধুর্যের বর্ণিল সাজে লুকোচুরি খেলে আমাদের মন। ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ বাঙলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। এ ঋতুতে সকালে ফোটে শিউলি ফুল, বিকেলে ঢেউ খেলে সাদা কাশবন। নীল আকাশে ভেসে বেড়ায় গুচ্ছ গুচ্ছ মেঘ এবং ঘটে আচমকা বর্ষণ।

শরতের এই রোদ্রছায়ায় এক পশলা বৃষ্টিতে মনের প্রতিচ্ছবিগুলো রূপকথার মতো ভেসে বেড়ায়। এমন মানুষ খুজে পাওয়া কঠিন, যিনি একটু সময় দাড়িয়ে ফেলে আসা স্মৃতিতে চোখ বুলাবেন না। রাতের আকাশে জ্বলজ্বলে মায়াবী চাঁদ দেখতে দেখতে কখনো নামে বৃষ্টি। টিনের চালের টুপটাপ শব্দ! আবার ক্ষনিকের চলে যাওয়া। সবটা অজস্র মুগ্ধতায় পরিপূর্ণ করে ফেলে পরিবেশ। হালকা বাতাসে কাশফুল দোল খাচ্ছে, আবার বৃষ্টি এসে তা কাক ভেজা করে দিচ্ছে। তাই বলা হয়- শরত মানেই রোদ বৃষ্টির খুনসুটি।

সাভারের গণ বিশ্ববিদ্যালয় প্রাজ্ঞণে আগমন ঘটেছে এ ঋতুর। গোটা ৩২ একর জুড়ে নানা রঙের ফুল ও গুচ্ছ গুচ্ছ কাশবন শোভা পেয়েছে। একাডেমিক ভবনের সামনে পিছনে, টেনিস মাঠের দুপাশে, হিটলার চত্বরে, সবুজ ছাউনির ক্যান্টিন, কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কাশফুলের দেখা মেলে। ক্লাসের ফাঁকে এ জায়গাগুলো গল্পে আড্ডায় জমে থাকে। সেখানে এখন কাশবনের রাজত্ব। কাশফুলের মাঝে যেন উকি দেয় বিশাল ক্যাম্পাস।

প্রায় অর্ধ বছর (২০০ দিন) পরে ক্যাম্পাসে পা দিতেই শিউরে উঠলো মন। শরতের বাতাস আর সাদা সবুজের মেলা চারদিকে। দূর থেকে দেখলাম একদল বাচ্চারা কাশফুল নিয়ে ছোটাছুটি করছে। কিছু সময় অপলক তাকিয়ে থাকলাম। আবার হাটতে শুরু করলাম। খেলার মাঠ ছোট বড় আগাছায় টইটুম্বুর। বসবার জায়গাগুলোর দুপাশে কাশফুলে ভরে গেছে। ক্যাফেটেরিয়া সামনে বৃষ্টির পানিতে জমে আছে। সবুজ ছাউনির ক্যান্টিনের সামনের কাশফুলগুলো যেন সেই মিঠা পানিতে উঁকি দিচ্ছে। একটা কাশফুল ছিড়ে আমার মাথায় গুঁজে নিলাম।

কাশবনের মধ্যে রাস্তাও তৈরি হয়ে গেছে দেখলাম। কাশবনের রাস্তা ধরে ট্রান্সপোর্ট চত্বরে এগুতেই দেখা হলো এ বিদ্যাপীঠের পরিসংখ্যান বিভাগের প্রভাষক রুপালি রাণীর সঙ্গে। একদম করে হেঁটে তিনি বলেন, শরতের কাশফুল খুবই প্রিয় আমার। শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে কাশফুল প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বেড়োতে কাশফুল দেখতে দারুণ লাগে।

করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভিড় নেই এখন। রৌদ্রদীপ্ত কাশবনে গিয়ে ঝুম বৃষ্টিতে ভিজে কেউ ক্লাসে যায় না! মেয়েরা মাথায় কাশফুল গুজে ঘুরেও বেড়ায় না! একসময় ক্লাস শেষে ঢু মেরে আসা ছিল সকলের নিত্য দিনের সঙ্গী। বন্ধু বান্ধব, কপোত কপোতি কিংবা আনমনা হয়ে অনেকে একাও ঘুরে বেড়াতো ক্যাম্পাসে। প্রকৃতি তার আপন মনে-ই চলছে, তবে নেই প্রাণের স্পন্দন।

ফার্মেসী বিভাগের শিক্ষার্থী শাহনেওয়াজ আরিফ বলেন, এবারের শরৎ একটু আলাদা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা নেই। শিক্ষার্থী ফেরার অপেক্ষায় মনকাড়া কাশবনগুলো। কাশফুলের সাথে ছবি তোলা, কাশফুলের সৌন্দর্য উপভোগ করা এগুলো এখন আর চোখে পড়ে না। প্রাণহীন ক্যাম্পাসে প্রাণের সঞ্চার করেছে কাশবন। কাশফুল ধরে রেখেছে সৌন্দর্য।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au