আন্তর্জাতিক

বিশ্বে ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

  • 5:14 pm - May 06, 2020
বিশ্বে ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

ঢাকা: ঝুঁকি নিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে বিশ্বজুড়ে ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসদের সুরক্ষা সরঞ্জামের ঘাটতির খবরের মধ্যেই বুধবার (৬ মে) আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল (আইসিএন) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে গোটা বিশ্বে ২৬০ জন নার্স মারা গেছেন। স্বাস্থ্যকর্মী ও রোগীদের মধ্য ভাইরাসের বিস্তার রোধে সঠিক হিসাব রাখতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।

জেনেভাভিত্তিক আইসিএন গেল এপ্রিল মাসে জানিয়েছিল, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা মহামারিতে বিশ্বে ১০০ নার্স আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড ক্যাটন বলেছেন, ‘স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ হাজার থেকে বেড়ে ৯০ হাজার ছাড়িয়েছে। কিন্তু বিশ্বের সব থেকে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতে না পারায় সঠিক সংখ্যাটি বলা সম্ভব হচ্ছে না।’

তিনি জানান, ৩০টি দেশের নার্সদের সংগঠন, সরকারি হিসাব ও গণমাধ্যমের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে আক্রান্ত নার্সদের সংখ্যা ৯০ হাজার নির্ধারণ করা হয়েছে। আইসিএন ১৩০টি জাতীয় নার্স সংগঠনের প্রতিনিধিত্ব করছে, যাতেরয়েছেন ২০ লাখ নিবন্ধিত নার্স।

ক্যাটোন বলেন, ‘যদি স্বাস্থ্যকর্মীদের গড় আক্রান্তের সংখ্যা ৬ শতাংশ বলে আমরা ধরে নিই, তবে বৈশ্বিক সংখ্যা দুই লাখের বেশি হবে।’

বিশ্বজুড়ে এখন পর্যন্ত সাড়ে ৩৭ লাখেরও বেশি মানুষে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল বলছে, সমস্যা এটাই যে, সরকার পরিকল্পিতভাবে এই সংখ্যা সংগ্রহ করছে না। তারা চোখ বন্ধ করে রাখছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। এতে আরও প্রাণহানি বাড়তে পারে।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au