প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
অনুপম দে, বাঘারপাড়া (যশোর)ঃমুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে আজ সোমবার বৃক্ষের চারা রোপন করেন যশোর -৪ আসনের সংসদ সদস্য রনজিত রায়।
বৃক্ষরোপন শেষে রনজিত রায় বলেন,হাজার বছরের কাঙ্খিত মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার তনয়া শেখ হাসিনার নির্দেশ এক কোটি বৃক্ষ রোপণ। আমি একজন আওয়ামীলীগের ক্ষুদে কর্মী হিসেবে সংসদ ভবন চত্ত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিনে ভিয়েতনাম এর একটি নারিকেল চারা রোপণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নিশ্চয়ই এটা আমার জীবনের বড় একটা অহংকার। এ কারণে আমি বিশ্বাস করি বাঙালি জাতির অস্তিত্ব যতদিন থাকবে ততদিন পর্যন্ত পিতার স্মৃতি বহন করে চলবে। তার ঐতিহাসিক স্বাক্ষী হতে পেরে গর্ববোধ করি।গাছ লাগানো সব সময়ই মানুষের জন্য এবং প্রকৃতির জন্য ভালো।সুতরাং আমাদের সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো এবং সংরক্ষণের ব্যবস্থা করা।
মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০টি বৃক্ষের চারা রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সকল সংসদ-সদস্যবৃন্দ সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ নেবেন মর্মে সিদ্ধান্ত রয়েছে। সেই ধারবাহিকতায় আজ এমপি রনজিত রায় বৃক্ষরোপন করলেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au