সারাদেশ

চরম জনদুর্ভোগে কালিয়ার ডুমুরিয়া গ্রামের রাস্তার বেহাল অবস্থা

  • 6:42 am - September 27, 2020
চরম জনদুর্ভোগে কালিয়ার ডুমুরিয়া গ্রামের রাস্তার বেহাল অবস্থা

কালিয়া( নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের চর-ডুমুরিয়া রাস্তার বেহাল অবস্থার কারনে জনদুর্ভোগে পড়েছে ওই এলাকার সাধারন মানুষ।

স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেলেও মেরামত হয়নি উপজেলার চর-ডুমুরিয়া গ্রামের কাঁচা রাস্তা । বারবার জন প্রতিনিধিরা রাস্তাটি পাকা করার আশ্বাস দিলেও আজ তার কোন বাস্তবায়ন হয়নি । একটু বৃষ্টি হলেই ভোগান্তির শেষ নেই প্রায় দুই হাজার মানুষসহ স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীদের।

উপজেলার চর ডুমুরিয়ার একটি পাকা রাস্তার অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে সাধারন মানুষ। দীর্ঘ ৪ কি: মি: রাস্তা পায়ে হাটাও দায় হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই ঘর থেকে জরুরী প্রয়োজনেও বাইরে বের হতে পারছেনা গ্রামবাসী, এতে প্রতিনিয়ত চরম ভোগান্তির স্বীকার হচ্ছে গ্রামবাসী । প্রাইমারী থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এমনকি জরুরি চিকিৎসা সেবা নিতে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

ওদিকে জেলার শেষ হওয়ায় রাস্তাটির দিকে নজর দিচ্ছেন না কেউ। গত ৪৮ বছর ধরে রাস্তাটি জন প্রতিনিধিরা পাকা করার আশ্বাস দিলেও তা আজ কোন বাস্তবায়ন হয়নি । একটি পাকা রাস্তার প্রানের দাবী এলাকার সাধারন মানুষের।

৬৬ নং পার কেকানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজিবুর রহমান বলেন, আমাদের এলাকার শিক্ষার হার খুবই কম কারন নানা শ্রেনী পেশার মানুষ তথা প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৪ কি:মি: পথ পায়ে হেটে তাদের শিক্ষা প্রতিষ্টানে যেতে হয়।যার কারনে তাদের শিক্ষাদানে ব্যাঘাত হচ্ছে।তাই রাস্তাটি দ্রুত সংস্কারের প্রয়োজন।

স্থানীয় নজরুল মোল্যা বলেন, আমার জন্মের পর থেকেই রাস্তাটি কাঁচা দেখে আসতেছি। আজ পর্যন্ত পাকা হয় নাই। বৃষ্টি হলে রাস্তা দিয়ে পায়ে হাটতে পারি না,পাট, সবজি নিয়ে বাজারে যেতে আমাদের কষ্ট হয়। তিনি আরো বলেন, নির্বাচন আসলে চেয়ারম্যান মেম্বর বলে রাস্তা করে দিব কিন্তু কারো পরে আর খোজ থাকে না।

নাম প্রকাশে অনিচ্ছুক আশা সমিতির এক কর্মকর্তা বলেন, আমি অনেক জায়গায় চাকুরি করেছি কিন্তু এই চর ডুমুরিয়ার মতো প্রতন্তঅঞ্চল কোথাও দেখি নাই। একটু বৃষ্টি হলেই ৪-৫ কি:মি: পথ পায়ে হেটে গ্রাহকদের কাছে আসতে হয়। এতে আমাদের ভোগান্তির স্বীকার হতে হয়।

এ বিষয়ে এলজিডি ইঞ্জিনিয়ার মো: আবু বকর সিদ্দিক বলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলাধীন ডুমুরিয়া থেকে কেকানিয়া প্রাইমারী স্কুল পর্যন্ত সড়কটির দৈর্ঘ ৩.৫০ কি: মি:। এই রাস্তাটি ইতিমধ্যে আমরা নড়াইল প্রজেক্ট (ডিপিবিতে) ইনক্লুইড করেছি। নড়াইল প্রজেক্ট কার্যক্রম এখনো শুরু হয় নাই। আশা করি শিঘ্রই প্রজেক্টের কাজ শুরু হবে এবং পর্যায়ক্রমে এই রাস্তাটির উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হবে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au