প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জিল্লুর রহমান জয় (রাজশাহী) : রাজশাহী মহানগরের উপকণ্ঠ হারুপুর এলাকায় পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ১৮ ঘণ্টা পার হলেও নিখোঁজ দু’জনের সন্ধান এখনো মেলেনি। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। এখনো ওই এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর বিবিএ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। থাকেন ঢাকার ধানমন্ডি এলাকায়। তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিখোঁজ অন্যজন সূচনার চাচাতো ভাই রিমন। তার বাড়ি নওগাঁয়। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
রাজশাহী ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, ‘এখনো দু’জনের খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে। ডুবে যাওয়া নৌকার স্থান চিহ্নিত করে এর আশপাশে অভিযান চলছে। নৌকাটিরও সন্ধান পাওয়া যায়নি। নদীর তীব্র স্রোতের কারণে কাজ বাঁধাগ্রস্ত হচ্ছে। উদ্ধার না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে যাবে। ’
তিনি আরও জানান, গতকাল শুক্রবার একই পরিবারের আত্মীয় স্বজনসহ ১৫ জন যাত্রী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে ঘুরতে বের হয়। বিকেল সাড়ে ৫টার দিকে নৌকাটি পদ্মার হারুপুরে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় ও সাঁতরে তীরে এসে পৌঁছায় ১৩ জন যাত্রী। বাকি দু’জন নিখোঁজ রয়েছে। তিনি জানান, উদ্ধারকৃতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। এদিকে, ঘটনার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলেন ও উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au