ওপার বাংলা

বঙ্গ রাজনীতিতে শকুনের আনাগোনা

  • 9:50 am - September 24, 2020
শিল্পী, মুরারই
শিল্পী

শিল্পী, মুরারই, বীরভূম (তৃণমূল কংগ্রেস কর্মী) :  সপ্তদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ২০১৭ সালের এপ্রিলের শেষ দিকে মা মাটি মানুষের রাজ্য তথা পশ্চিমবঙ্গের উত্তবঙ্গ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ভারতীয় জনতা পার্টি বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ। তার এই প্রচারণার মাধ্যমে বঙ্গরাজনীতিতে হিংসা হানাহানির বীজ বপন করা হয়েছে।

শীতাতাপ নিয়ন্ত্রিত পরিবেশ ছেড়ে একদম টিনের চালের ঘরে অমিতজি এসে খাবেন। সেই মতো কাঠের উনুনে রান্না করা হয়েছিল ভাত, ডাল, রুটি, পাঁপড় ভাজা, পটল ভাজা ও বরবটি ভাজা। কলাপাতায় পরিবেশন করা হয়েছিল সব। মাটিতে পাত পেড়ে বসে তাই খেলেন অমিত শাহ। শেষ পাতে ছিল মিষ্টি ও দই। সবই চেখে দেখলেন অমিত শাহ। পাশে ছিলেন দিলীপ ঘোষও। এ ঘটনা নিশ্চয়ই সবার মনে থাকার কথা. কারো বিস্মৃত হওয়ার কথা নয়। অমিত শাহ’র এই টিনের চালে কলাপাতা ভোজনকে বঙ্গভাষী কেউ কেউ ইনিয়ে বিনিয়ে অর্ধসত্য, অর্ধতথ্য মিলিয়ে বিকৃত তথ্য ছড়িয়ে বেড়াচ্ছিলেন। প্রকারন্তরে মমতা বন্দোপাধ্যায় তথা বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের নীল নকশা আঁকা হচ্ছিলো।

অমিত শাহ’র এই ভোজন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ২০১৯ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে এবং জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে দুবার মুকুল রায় যান রাজারহাট-নিউটাউন বিধায়ক সব্যসাচি দত্তের বাড়িতে। দ্বিতীয় দফায় মুকুলের সঙ্গী ছিলেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস।

৩৪বছর ধরে যে মমতা বন্দোপাধ্যায় নিজের শ্রম, ঘাম, রক্ত দিয়ে বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে আজ অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। যা তার পরনের শাড়ি, পায়ের হাওয়াই চপ্পল বা কোনো সভা মঞ্চে নিজের হাতে চেয়ার তুলে স্থানান্তর করা, কখনও ময়লমাখা শিশুকে পরম স্নেহে আদরে বুকে জড়িয়ে ধরা বা কোনো বয়বৃদ্ধ গুণীজনকে কদমবূচী করা যা মমতা বন্দোপাধ্যায়ের ব্যক্তিগত ও রাজনৈতিক চরিত্রের অবিচ্ছেদ্য অংশ। সেই মমতা বন্দোপাধ্যায়ের বাংলায় এসে অমিত শাহ কলাপাতা ভোজনের নামে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে গেছেন। কলাপাতা ভোজনকে যারা নিছক ভোজন হিসেবে দেখেছেন তখন এখন নিশ্চয়ই তারা দেখছেন, এই কলাপাতা ভোজনের মাধ্যমে বাংলায় ১৮জন গুটকাখোরদের দালাল তৈরি করা হয়েছে। যার মধ্যে দুজনকে দালালদের পাতি সুপারভাইজার করা হয়েছে। এর বাইরেও বাংলায় গুটকাখোরদের একটা উচ্ছিষ্টভোগী তৈরি হয়েছে। যারা বঙ্গরাজনীতিতে হানাহানি সৃষ্টি করেছে, রক্তপাত সৃষ্টি করেছে।

বাংলাকে পিছিয়ে রাখতে এমনিতেই সারাক্ষণ গুটকখোরদের নীল নকশা, ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত থাকে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার গুটকাখোর গোষ্ঠি মরিয়া হয়ে উঠেছে।

গত জুনে করোনা আম্ফানের মত ভয়াবহ নজির বিহীন দুর্যোগে মানুষ যখন দিশেহারা, অর্থাভাবে, অনাহারে, অর্ধাহারে, খোলা আকাশের নীচে বসবাস করছে,তখন বিজেপি অসহায় মানুষদের পাশে না দাঁড়িেয় কোটি কোটি টাকা খরচ করে বিজেপি প্রধান অমিত শাহ ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলার মানুষের পেটে লাথি মেরেছেন, বাংলার মানুষের সাথে তামাশা করেছেন।

গেলো আগষ্টের শেষে বীরভূমের নলহাটি দুনম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারির আশ্রমে যান মুকুল রায়।এদিন আশ্রমে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ করম খানও উপস্থিত ছিলেন। এনিয়ে জেলা রাজনীতিতে জল্পনা শুরু হলেও বিষয়টা স্পষ্ট হলো তার কিছুদিন পর বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল তথা কেষ্ট দার ওপর আক্রমণের মধ্য দিয়ে।

চলতি সেপ্টেম্বরের ২২ তারিখ তৃণমূল নেতা পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের খবর ঘুৃরছে সামাজিক মাধ্যমে। এই নিত্যনন্দবাবু অনুব্রত মন্ডলকে খুনের হুমকি দিয়েছেন তা আবার সংবাদমাধ্যমসহ প্রকাশ্যে স্বীকারোক্তিও দিয়েছেন। আবার অনুব্রত মন্ডলের নামে কুৎসাও রটাচ্ছেন। স্ত্রীর চিকিৎসার জন্য নিত্যনন্দবাবুর থেকে কুড়ি লাখ টাকা নিয়েছেন এবং তা তিনি ফেরত চাইলে অনুব্রত মন্ডল অস্বীকার করেছেন। এসব বলে অনুব্রত মন্ডলের সামাজিক মর্যাদা ভাবমূর্তি ক্ষুন্নের একটা অপপ্রয়াশ চলছে।

একটা গভীর ষড়যন্ত্র চক্রান্তের অংশ হিসেবে অনুব্রত মন্ডলের নামে দলের কতিপয় বর্জ্য আবর্জনা যারা গোপনে পদ্ম পাতায় তামাক টানে আর ওপেনে ঘাসফুলের সুভাস নেয় এই গোষ্ঠি গুটকাখোর দের সাথে যুক্ত হয়ে তাদের উচ্ছিস্টভোগী হিসেবে বাংলার বিরুদ্ধে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। পুলিশ প্রশাসন বিদ্যানন্দের বেআইনী কর্মকান্ডের জন্য তাকে হেফাজতে নিয়েছেন। পুলিশ প্রশাসনকে এ রাজ্যের বাসিন্দা হিসেবে, একজন বাঙালী হিসেবে এবং একজন তৃণমূল কর্মী হিসেবে সাধুবাদ জানাই। পুলিশ প্রশাসন বাংলা রক্ষায় তড়িৎ উদ্যোগ নিয়েছে। কেননা, এই যে অনুব্রত মন্ডলকে ঘিরে যে আক্রমণ, এটা শুধু মাত্র অনুব্রত মন্ডলের বিরুদ্ধে নয়। অনুব্রত মন্ডলকে ঘায়েল করতে পারলে মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের হাতিয়ার তথা তার বিশ্বস্ত সহচরকে ঘায়েল করা যাবে। অর্থাৎ মমতা বন্দোপাধ্যায়কে ঘায়েল করা যাবে। আর মমতা বন্দোপাধ্যায়কে ঘায়েল করতে পারলে বাংলাকে ঘায়েল করা যাবে। গুটকাখোরদের রাবন রাজত্ব কায়েম করা যাবে। সুদুর প্রসারী চক্রান্ত্রের অংশ হিসেবেই আজ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বিষেদগার করা হচ্ছে।

অমিত শাহ’র কলাপাতায় ভোজন, মকুল রায়ের সব্যসাচি দত্তের বাড়ি গমন, বিভাসবাবুর আশ্রমে আগমন কিংবা অনুব্রত মন্ডলের ওপর বিদ্যাদন্দবাবুদের আক্রমণ সবই একই সূতোয় গাঁথা।

সেবার সব্যসাচি দত্তের বাড়ি থেকে ফিরে মুকুল রায় তখন সংবাদ মাধ্যমে বলেছিলেন, “আমাদের দাদা-ভাইয়ের সম্পর্ক। মাঝেমধ্যেই আসি। ওর স্ত্রী খুব ভীষণ ভাল আলুর দম করে। আজও লুচি-আলুর দম খেলাম”।

আর এবার মাকুল রায়ের বীরভূমের আশ্রমে আসা নিয়ে বিভাস বাবু বললেন, “আশ্রমে যে কেউ আসতে পারেন। তাছাড়া আমি কিছুদিন আগে পথ দুর্ঘটনায় জখম হয়েছিলাম। তাই মুকুলদা আমাকে দেখতে এসেছেন ।”

একদিকে নতজানু পররাষ্ট্রনীতির মাধ্যমে বিজেপির মোদি সরকার দেশের ভূখন্ড রক্ষায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে, মানুষের জান মাল রক্ষা না করে মানুষকে বিভ্রান্ত করে নিজের দলের নেতাকর্মীদের আখের গোছাতে ব্যস্ত রয়েছেন। সেই অবৈধ অর্থ বিনিযোগ করে বাংলা থেকে গুটকাখোররা ১৮টি দালাল কিনেছে। যারা তাদের প্রভুর সন্তুষ্টির জন্য বাংলাকে শ্বশ্বান বানাতে দ্বিধা করছে না। এরা বাংলার ঐতিহ্য সংস্কৃতির গতিরোধ করে অসুরের রাজনীতি চালু করার অপচেষ্টা করছে।

গুটকাখোর এবং তাদের বঙ্গীয় দোসররা সম্ভবত ভুলে গেছে, ইতিহাস তৈরি করা হচ্ছে বাংলার ঐতিহ্য। বাঙালী জাতি বীরের জাতি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা নিজেদের জীবন উস্বর্গ করেছেন তাদের অধিকাংশ বাঙালী। এ জাতিকে কখনও ধমকিয়ে, চমকিয়ে, ষড়যন্ত্র চক্রান্ত করে অতীতেও দমিয়ে রাখা যায়নি, এবারো যাবে না। অনুব্রত মন্ডলের নামে কুৎসা রটিয়ে, অভিষেক বন্দোপাধ্যায়, মমতা বন্দোপাধ্যায়ের নামে কুৎসা রটিয়ে বাংলায় অতীতে কেউ টিকতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না।

মানুষ জানে বঙ্গরাজনীতিতে শকুনের আনাগোনা বেড়েছে। বাংলায় শত্রু পক্ষ ঢুকেছে, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করবে। মমতা বন্দোপাধ্যায়ের সৈনিকেরা, অভিষেক বন্দোপাধ্যায়ের সৈনিকেরা, সুব্রত বকশী, অনুব্রত মন্ডলদের সৈনিকেরা সর্বদা প্রস্তত। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে মমতা বন্দোপাধ্যায়য়ের উন্নয়ন দূত হয়ে লড়াইয়ের জন্য। আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে ২০২১-এর নির্বাচনে বাংলা থেকে বিজেপি সাফ হবে। অনুব্রত মন্ডল, অভিষেক বন্দোপাধ্যায়, সুব্রত বকশী তথা মমতা বন্দোপাধ্যায় সর্বোপরি বাংলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, মানুষ তার সমুচিত জবাব দেবে।

নতুন সময়২৪ডটকম/শিল্পী

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au