অর্থনীতি

কমলো সোনার দাম

  • 7:11 am - September 24, 2020
আবারও কমলো সোনার দাম

ঢাকা: দেশের বাজারে সব ধরনের সোনাম দাম ভরিতে আরও ২ হাজার ৪৪৯ টাকা কমেছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার প্রতি ভরির দাম পড়বে এখন সর্বোচ্চ ৭৪ হাজার ৮ টাকা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারে মূল্যবান এই সোনালী ধাতুটির দাম করার কথা জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য কিছু হ্রাস পাওয়ায় ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক ২৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের সোনার ভরি ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের সোনার ভরি ৬২ হাজার ১১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার মূল্য প্রতি ভরি পূর্ব নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল থাকছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ধরা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ গেল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রতি আউন্স সোনা ১৯০২.২৭ ডলারে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০.৪৯ ডলার কম।

৯ বছর আগে ২০১১ সালে সব রেকর্ড ভেঙে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম উঠেছিল ১ হাজার ৯৪৪ ডলার। কিন্তু বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের প্রভাবে গত ৩১ জুলাই ৯ বছর আগের সেই রেকর্ডও ভেঙে প্রতি আউন্স সোনার দাম উঠেছিল ১ হাজার ৯৭৪ ডলারের বেশি।

বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে চলতি বছরের শুরু থেকেই সোনার দাম বাড়তে শুরু করে। গেল বছরের শেষ দিকে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৪৫৪ ডলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় ১ হাজার ৬৬০ ডলার। এরপর গত কয়েকমাস ধারাবাহিকভাবেই মূল্যবান এই ধাতুটির দাম বাড়তেই থাকে।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au