আন্তর্জাতিক

সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬ হাজার, শনাক্ত তিন লাখ

  • 5:22 am - September 24, 2020

নতুন সময় ডেস্ক : সারা বিশ্ব করোনার কালো আধারে ঢাকা। সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬ হাজার, শনাক্ত তিন লাখের বেশি করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ছুঁতে চলেছে। নতুন করে প্রাণহানি ঘটেছে ৬ হাজারের বেশি মানুষের। এতে করে মৃতের সংখ্যা ৯ লাখ ৮১ হাজার পেরিয়েছে। পাশাপাশি সুস্থতা লাভ করেছেন আরও পৌনে তিন লাখের বেশি রোগী।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ লাখ ১৫ হাজার ৭১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩ কোটি ২০ লাখ ৮৫ হাজার ৭৮৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৩৩৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯ লাখ ৮১ হাজার ২৮৮ জনে ঠেকেছে।

অন্যদিকে, গত একদিনে সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৮১ হাজার ৯৫৪ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ২ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৭৬৪ জনে পৌঁছেছে। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে সংক্রমণ মাত্রা ছাড়ায়।

যেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে প্রাণহানি। আর ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে ভাইরাসটির শিকার ৭১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। এর মধ্যে না ফেরার দেশে ২ লাখ ৬ হাজার ৫৯৩ জন ভুক্তভোগী।

সংক্রমণে দুইয়ে থাকা দক্ষিণ এশিয়ার দেশটিতে গত একদিনেই ৮৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি বেড়ে ৯১ হাজার ১৭৩ জনে ঠেকেছে। তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ৪৬ লাখ ২৮ হাজারের কাছাকাছি। প্রাণহানি বেড়ে ১ লাখ ৩৯ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১১ লাখ ২২ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৭৯৯ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। কলম্বিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭৪৬ জনের। পেরুতে আক্রান্ত ৭ লাখ ৮২ হাজার ৬৯৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ৮৭০ জন।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৭ লাখ ১০ হাজারের বেশি। এখন পর্যন্ত সেখানে প্রাণ গেছে ৭৪ হাজার ৯৪৯ জন মানুষের। নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯৩ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে সেখানে ৩১ হাজার ৩৪ জনের। আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৬৫ হাজারের অধিক। আর মৃত্যু হয়েছে ১৬ হাজার ২০৬ জনের।

আর্জেন্টিনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৫ হাজার ছুঁই ছুঁই। প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৩৭৬ জন ভুক্তভোগী।  ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৪ লাখ ৮১ হাজারের অধিক মানুষ। এর মধ্যে প্রাণ গেছে ৩১ হাজার ৪৫৯ জনের। চিলিতে করোনা হানা দিয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের দেহে। এর মধ্যে ১২ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়েছে।  মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার প্রায় ৪ লাখ ৩৩ হাজার মানুষ। প্রাণহানি ঘটেছে ২৪ হাজার ৮৪০ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৪ লাখ ১০ ছুই ছুঁই। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৮৬২ জনের।  আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৪৪ জনের।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au