খেলাধুলা

শ্রীলঙ্কা কিছু না জানালেও প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ!

  • 6:42 am - September 23, 2020
শ্রীলঙ্কা কিছু না জানালেও প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: সফরকালে কোয়ারেন্টাইনের সময় নিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার কাছ থেকে এখনো পর্যন্ত কোন জবাব পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারপরও সফর নিয়ে ইতিবাচক জবাবের আশা নিয়ে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ খেলোয়াড়দের প্রথম আনুষ্ঠানিক কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে। স্কিল ট্রেনিং ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ক্রিকেটার সহ কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলিয়ে সর্বমোট ৩৫জনের নমুনা পরীক্ষার জন্য জমা দেয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে পাওয়া যাবে ফলাফল।

তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) বিসিবিকে জানিয়ে দিয়েছে যে, ঢাকা ছাড়ার আগে তারা যেন দুই দফা কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় আজ প্রথম টেস্ট করানো হয়েছে। দ্বিতীয় টেস্ট করানো হবে আগামী ২৫ সেপ্টেম্বর। পুর্বের সুচি মোতাবেক এর ৭২ ঘন্টার মধ্যেই দেশ ছাড়ার কথা ক্রিকেট দলের।

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘এটি হচ্ছে আমাদের প্রথম আনুষ্ঠানিক কোভিড-১৯ পরীক্ষা। লঙ্কান বোর্ড অফিসিয়ালিই আমাদের জানিয়ে দিয়েছে, সফরের আগে অন্তত দুইবার কোভিড পরীক্ষা করাতে হবে সফরকারী দলের সব সদস্যের। আজ প্রথম টেস্ট সম্পন্ন হল। দ্বিতীয় টেস্ট করানো হবে ২৫ সেপ্টেম্বর।

এর আগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের দুই দফা কোভিড-১৯ টেস্ট করিয়েছে বিসিবি। ডা. চৌধুরী বলেন, ‘ক্রিকেটারদের অবস্থা জানার জন্য ওই সব টেস্ট করানো হয়েছে বিসিবির নিজস্ব উদ্যোগে।’ এদিকে বাংলাদেশ সিরিজের আয়োজক শ্রীলঙ্কাকে জানিয়ে দিয়েছে যে তারা ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে পারবে না। এর পরিবর্তে অনুশীলনের সুযোগসহ কোয়ারেন্টিনের মেয়াদ ৭দিন করতে হবে। তবে বিসিবির ওই প্রস্তাবের কোনো জবাব এখনো দেয়নি এসএলসি।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au