জাতীয়

পুলিশের দক্ষতা বাড়াতে যা প্রয়োজন তাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • 1:30 pm - September 22, 2020

ঢাকা : ‘দেশ এগোচ্ছে, পুলিশকেও এগিয়ে নিতে হবে। পুলিশের দক্ষতা বাড়ানোর জন্য যা যা করা দরকার পুলিশ স্টাফ কলেজের মাধ্যমে তাই বাস্তবায়ন করা হবে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল রাজধানীর মিরপুর এলাকায় ‘পুলিশ স্টাফ কলেজের ১৭তম বোর্ড সভা’ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, পুলিশ স্টাফ কলেজে ১৭তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। কোভিডসহ অন্যান্য কারণে বোর্ড সভা বিলম্বে অনুষ্ঠিত হলো। আমরা পর্যালোচনা করেছি, বোর্ড সভায় নতুন যেসব প্রস্তাবনা এসেছিল সেগুলো আমরা দেখেছি। যেসব প্রস্তাব বোর্ড সভায় উত্থাপন করা হয়েছে এর সবগুলোই আমাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। এগুলোকে বাস্তবায়নের জন্য আমরা সামনে নিয়ে আসার জন্য আলোচনা করেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিধিমালা স্পষ্টীকরণ এবং নীতিমালার দুই-একটা জায়গায় চেঞ্জ আসবে। বোর্ড সভা যেসব প্রোপজাল দিয়েছে আমরা সেগুলো পর্যালোচনা, আলোচনা করছি। পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদকে উন্নতিকরণ, ভাইস রেক্টর নামে নতুন পদ সৃষ্টি করা, নতুন পদ সৃষ্টি হলে সেটা কিভাবে সৃজিত হবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

সম্প্রতি নতুন নতুন অপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন অপরাধের অধিকাংশ সাইবার ওয়ার্ল্ডে হচ্ছে। সেজন্য পুলিশকে প্রশিক্ষিত করার দরকার। পুলিশ স্টাফ কলেজে বিভিন্ন নতুন কোর্স সংযুক্ত করা হয়েছে। নতুন করে সাইবার সিকিউরিটির ওপর ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে। এর বাইরে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু করা হচ্ছে। সবগুলো কোর্স বর্তমান প্রয়োজনে কাজে আসবে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি শেখ মুহম্মদ মারুফ হাসান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au