জাতীয়

কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

  • 6:07 am - September 22, 2020

নতুন সময় ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে সৌদি আরব থেকে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীরা।  আজ মঙ্গলবার সকাল থেকে টিকিট না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রবাসীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। বিক্ষোভকারীদের ঘিরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছে।

এরআগে গতকাল সোমবার হোটেল সোনারগাঁও এর পাশে বিক্ষোভ করেন প্রবাসীরা। এছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেও বিক্ষোভ করেন তারা।


রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা

জানা গেছে, সৌদি আরব থেকে ছুটিতে আসা আটকে পড়া প্রবাসীরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে বেশির ভাগের ভিসার মেয়াদ শেষ হওয়া নিয়ে উদ্বিগ্ন তারা। এ অবস্থায় দ্রুত সৌদি আরবে ফিরে যেতে না পারলে চাকরি যাওয়ারও আশঙ্কা করছেন তারা।

তাদের অভিযোগ, বিমানের কারণে সৌদি আরবের এয়ারলাইন্সগুলোর চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকে পড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরবে বাণিজ্যিক ফ্লাইট শুরুর অনুমতি পেলেও দরকার হচ্ছে ল্যান্ডিং পারমিশনের। সোমবার এসব জানান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন।

তিনি জানান, ল্যান্ডিং পারমিশন নিশ্চিত হলেই ফ্লাইট ঘোষণা করা হবে। সেইসঙ্গে ফ্লাইট ঘোষণার আগে টিকিট কাউন্টারে ভিড় না করতে যাত্রীদের প্রতি অনুরোধ জানিন মোকাব্বির হোসেন। তিনি আরো জানান, যাদের আগে টিকিট কাটা আছে তারাই প্রথমে আসন বরাদ্দের সুযোগ পাবেন। আপাতত মিলবে না নতুন টিকিট।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au