ঢাকা উত্তর-দক্ষিণ

রাজধানীতে পথচারী ও সাইকেলে চলাচল নিরাপদ করা হচ্ছে : রাকিবুল

  • 10:09 am - September 21, 2020

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজ:
রিভাইজড স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্লান (২০১৫-২০৩৫) এর পথচারীদের অগ্রাধিকার প্রদান, সাইকেলে চলাচলের নিরাপদ পরিবেশ তৈরি ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে সুস্পষ্ট দিক-নির্দেশনা রয়েছে। ইতিমধ্যে মেট্রোরেল, বাস র‌্যাপিড ট্রানজিট, বাস রুট ফ্রাঞ্চাইজ, প্রয়োজনীয় সড়ক অবকাঠামো নির্মাণ এবং মানসম্মত ফুটপাত তৈরিসহ বিভিন্ন ধরনের কাজ চলমান রয়েছে। এগুলি সম্পন্ন হলে ব্যক্তিগত ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণ করা হবে।

আজ এক সংবাদ সম্মেলন থেকে এসব কথা বলা হয়। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে এসংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দিবসটি কাল মঙ্গলবাল। এ উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয়:“Back to Walking and Cycling for Liveable Cities” বাংলায় এর অনুবাদ করা হয়েছে “হাঁটা ও সাইকেলে ফিরি, বাসযোগ্য নগর গড়ি” ৬০টি সরকারি ও বেসরকারিসংস্থার সম্মিলিত উদ্যোগে দিবসটি উদযাপন করা হবে।

নগরভবনে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপন জাতীয় কমিটির পক্ষ থেকে আয়োজন করা সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান। উপস্থিত ছিলেন ডিটিসিএ’র পরিচালক মোঃ হোসেন মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক নিখিল ভদ্র।এতে আরো বলা হয় খুব কাছাকাছি চলাচলে গণপরিবহন ব্যবহারে যানজটসহ জ্বালানি খরচ বাড়ছে।

বাড়ছে ব্যক্তিগত গাড়িরও ব্যবহার। অধিক দূরত্বের জন্য গণপরিবহন নিশ্চিত করতে পারলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ সম্ভব। এর পাশাপাশি যান্ত্রিক বাহনকে নিয়ন্ত্রণ করা গেলে ঢাকারবায়ু দূষণরোধ করা সম্ভব। খন্দকার রাকিবুর রহমান বলেন, সারা বিশ্বে এখন পরিবেশবান্ধব নগর যাতায়াতকে প্রধান্য দিয়ে হাঁটা ও সাইকেলকে গুরুত্ব দেয়া হচ্ছে।এতে আরো বলা হয় ঢাকা শহরে স্বতঃস্ফুর্তভাবে ভূমির মিশ্র ব্যবহার হচ্ছে ।

পরিকল্পিতভাবে এই মিশ্র এলাকাগুলিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে শৃঙ্খলা ও বাসযোগ্যতা ফিরিয়ে আনা সম্ভব। ঢাকা শহরেভূমির এই মিশ্র ব্যবহার স্বল্প দূরত্বে মানুষের প্রয়োজন মেটাতে সাহায্য করছে। বর্তমানে ঢাকায় প্রায় ৮০ শতাংশ যাতায়াত ৫ কিমি এর মধ্যে, যার অর্ধেক যাতায়াত আবার ২ কিমি এর মধ্যে হয়ে থাকে।

এই স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য সাইকেলে ও হেঁটে নিরাপদে চলাচলের পরিবেশ তৈরি করা এবং অধিক দূরত্বের জন্য গণপরিবহন নিশ্চিত করা গেলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে।

এই শাখার আরও খবর

সিটি করপোরেশন সবসময়ই ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়নে পাশে আছে: মেয়র তাপস

ঢাকা; প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে (সনাতন ধর্ম) হিন্দু ধর্মের পূজারীদের সুবিধার্থে লিফট স্থাপনসহ অন্যান্য আনুষঙ্গিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে…

আফতাব নগরের গরুর হাট নিয়ে উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন মধ্যে মনোমালিন্য

নিজস্ব প্রতিবেদক : উত্তর সিটি কর্পোরেশনের আফতাবনগরের ৩৭ নং ওয়ার্ড এলাকায় গরুর হাট নিয়ে ২ সিটি কর্পোরেশনের মধ্যে মনোমালিন্য তথ্য পাওয়া গেছে। সম্প্রতি ঢাকা মহানগর…

সরকারবিরোধী নাশকতায় ইন্ধনের অভিযোগ সংরক্ষিত কাউন্সিলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন দলের আর্শিবাদে রোকসানা ইসলাম চামেলী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত-৫ নারী কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলেও অভিযোগ রয়েছে সরকারের…

“অজ্ঞাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করলো, হাতিরঝিল থানা পুলিশ”

ঢাকা: সম্প্রতি হাতিরঝিলের লেক থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মুখমণ্ডল, হাত, আঙুল ও শরীরের বিভিন্ন স্থান বিকৃত থাকায় ফিংগার প্রিন্ট সংগ্রহের মাধ্যমেও…

ঢাকা ৫ আসনের এমপি কাজী মনুর সঙ্গে সুমনের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক ঢাকা ৫ আসনের এমপি হওয়ার পর আতিকুর রহমান সুমনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এ এলাকার বিপুল ভোটে জয় যুক্ত হওয়া জনপ্রিয় নেতা নৌকার…

নেত্রী বেঁচে থাকলে উন্নয়নের জোয়ার অব্যাহত থাকবে আ.লীগের মনু

ঢাকা:  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলাম মনিরুল মনু বলেছেন, ২০২০ সালের ১৭ অক্টোবরের এ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি সিল মারামারি…

নৌকার পক্ষে ভোট চাইলেন এমপি প্রার্থী মনিরুল ইসলামের পুত্র কাজী রনি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ৫ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুর নৌকার পক্ষে জনসম্মুখে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট…

প্রেসক্লাবে নাসিমের স্মরণ সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ,আইবিএন:গত ৮ অক্টোবর আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au