ঢাকা উত্তর-দক্ষিণ

সরকারবিরোধী নাশকতায় ইন্ধনের অভিযোগ সংরক্ষিত কাউন্সিলের বিরুদ্ধে

  • 7:44 am - November 17, 2020
সরকারবিরোধী নাশকতায় ইন্ধনের অভিযোগ সংরক্ষিত কাউন্সিলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন দলের আর্শিবাদে রোকসানা ইসলাম চামেলী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত-৫ নারী কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলেও অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে নাশকতাকারীদের সহয়তা করছেন তিনি।

ইতিমধ্যে তার বিরুদ্ধে মার্কেটের দোকান, সন্ত্রাসীদের আশ্রয়, চাঁদাবাজি ও আলোচিত ক্যাসিনো হোতাদের সাথে সংশ্লিষ্টতার একাধিক অভিযোগ ওঠেছে। সূত্র বলছে, কাউন্সিলর চামেলীর স্বামী মোঃ আবুল হোসেন টাবু ২০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক, চামেলীর ভাই রফিকুল ইসলাম স্বপন ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও দেবর মোঃ ইউসুফ আনন্দ বাজার ইউনিট বিএনপির আলোচিত নেতা। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যদের রক্ষায় তিনি কয়েকবার সরাসরি প্রশাসনে হস্তক্ষেপ করেছেন। সম্প্রতি রাজধানীতে আলোচিত বিষয় শান্ত রাজনীতিতে অশান্তির বার্তা। একই সময় রাজধানীর কয়েকটি স্থানে বাসে অগ্নি সংযোগ।

জানা যায়, প্রেসক্লাবের সামনে সেই দিন রোকসানা ইসলাম চামেলীর স্বামী ও ভাইয়ের পরিকল্পনায় বাসে অগ্নি সংযোগ করা হয়। এরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হয় তাদের খোঁজে। র‌্যাব-৩ এর একটি টিম গত ১৩নভেম্বর দিবাগত মধ্যরাতে আনন্দ বাজার ও সেগুনবাগিচার দুটি বাসাতেই অভিযান চালানো হয়। তবে সেই সময় তাদের কাউকেই বাসাতে পায়নি র‌্যাব। এদিকে তথ্য রয়েছে, ২০০১ সালের নির্বাচনে চামেলী ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থীর নির্বাচনী এজেন্ট। চামেলীর মা শাহবাগ থানা বিএনপির নেত্রী ও ভাই রফিকুল ইসলাম স্বপন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২০নং ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী ছিলেন। ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যমে এসেছে, চামেলীর জীবন বিলাসের রহস্যময় অজানা তথ্য। তার জীবন যাপনে সাধারণ মানুষ আতঙ্কিত।

এদিকে, হকারদের পুঁজি করে চাঁদাবাজির মাধ্যমে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে চামেলী। চামেলী যখন বিলাশ বহুল জীবন যাপন করতে বিদেশ ভ্রমণ করেন, মদ ও নেশা যেন তার সঙ্গী হয়ে যায়। অভিযোগ রয়েছে, যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের কাছের মানুষ হিসেবে পরিচয় দিয়ে কিশোর গ্যাং তৈরি করেছিলেন তিনি। মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণে রয়েছে তার ব্যাপক ভূমিকা। এ বিষয়ে ২০নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন জানান, চামেলী আজ আওয়ামী লীগকে ব্যবহার করছেন তার পরিবারকে রক্ষায়। তার স্বামী, ভাই, দেবর প্রায় সবাই বিএনপি রাজনীতির সাথে যুক্ত। প্রেসক্লাবের সামনে সম্প্রতি বাসে অগ্নি সংযোগ করা হয়, এ ঘটনার সাথে তার ভাই ও স্বামীর সম্পৃক্ততা রয়েছে বলে আমি মনে করি। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এমন তথ্য ছিল বলেই তাদের বাসাগুলোতে অভিযান করে।

কাউন্সিলর রতন বলেন, সংরক্ষিত কাউন্সিলর হয়ে তিনি নাগরিকদের সেবায় দায়িত্ব পালন না করে, পরিবার মানে বিএনপির নেতাদের রক্ষায় ব্যস্ত। জানা যায়, হকারদের থেকে নিয়মিত চাঁদা পাওয়ার কারনে সিটি করপোরেশনের সভায় হকারদের ফুটপাত থেকে সড়ানোর বিষয়টি আলোচনার জন্য আসলে চামেলী এটার বিরোধিতা করেন।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au