সারাদেশ

কালকিনিতে বিধবার জমি দখল করে স্কুল নির্মাণ

  • 4:17 pm - February 28, 2020

কালকিনিতে স্বামীর পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করার দাবিতে সেনোয়ারা বেগম (৫০) নামে এক বিধবা ১৮ বছর ধরে মানুষের দ্বারে-দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। ওই ২০ শতাংশ জমি দখল করে সেখানে বিদ্যালয় নির্মাণ করেছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী।

জানা গেছে, দক্ষিণ রমজানপুর গ্রামের বিধবা সেনোয়ারা বেগমের স্বামী মো. মোফাজ্জেল হোসেন প্রায় ১৯ বছর আগে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান। মোফাজ্জেল হোসেনের ১ মেয়ে ও দুই ছেলে আছে। মোফাজ্জোল হোসেনের মৃত্যুর পর তার দক্ষিণ চর রমজানপুর মৌজার ১২১৭ নং খতিয়ানের পৈত্রিক ২০ শতাংশ জমি পুরোটাই দখল করে নেন একই এলাকার আকতার হোসেন, হায়দার আলী ও মফিজ। ওই জমিতে আকতার হোসেনের নেতৃত্বে ১৯১ নং দক্ষিণ রমজানপুর রাশিদা আক্তার নামে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। এ বিদ্যালয়টি জাতীয়করণ হয় ২০১৩ সালে।

ভুক্তভোগী সেনোয়ার বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্কুল করার জন্য আরও অনেক জমি রয়েছে। সেই জমিতে স্কুল না করে আমার স্বামীর শেষ সম্বল ২০ শতাংশ জমির ওপর জোরপূর্বক স্কুল নির্মাণ করেছেন আকতার হোসেন ও তার লোকজন। আক্তার হোসেনের ভাই হায়দার খান বলেন, সেনোয়ারা ওই জায়গা স্কুলে দিয়ে দিয়েছে। তার সাথে আমরা মীমাংসা হয়ে গেছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, সেনোয়ারা ওই জমির বাবদ টাকা নিয়েছেন তার প্রমাণও আছে। তারপরও বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখব।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au