প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালীতে একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক সংগঠন “সোনাইয়ের বাতিঘর”র আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। ভাদিয়ালী পুলেরহাট বাজারে খোলা হয়েছে এই সংগঠনটির কার্যালয়।
ইতিমধ্যে অরাজনৈতিক ও সমাজসেবামূলক এই প্রতিষ্ঠানটির স্বপ্নযাত্রা কে এগিয়ে নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। পহেলা আগস্ট থেকে যার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য গঠিত কমিটির সভাপতি মোঃ বাবলুর রহমান ও সাধারণ সম্পাদক করা হয়েছে ইকবাল হোসেনকে। কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি জিয়ারুল ইসলাম,সহ-সভাপতি আবুল কালাম আজাদ, রেজাউল করিম রাজু,আবু সাঈদ,যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম,মাওলানা তাওহীদ বিন মুদাচ্ছির,সাংগঠনিক সম্পাদক নিত্যানন্দ ঘোষ,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম উজ্জ্বল,সাইদুর রহমান ডিকুল, আসাদুজ্জামান,প্রচার সম্পাদক জিয়ারুল ইসলাম সার্ভেয়ার,অর্থ সম্পাদক আবুল বাসার,যুগ্ম অর্থ সম্পাদক মোঃ মারুফ হোসেন,
দপ্তর সম্পাদক তারেক আজিজ ও
সমাজকল্যাণ সম্পাদক আবিদুর রহমান লিটন।
উপদেষ্টামন্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সোনাই নদীর পাড়ে অবস্থিত ভাদিয়ালী গ্রাম ও তার আশপাশকে সম্পূর্ণ অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক ভাবে এগিয়ে নিয়ে যেতে সংগঠনটি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উদ্যোক্তারা।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au