সারাদেশ

করোনার মধ্যেও ঢাকঢোল পিটিয়ে প্রধান কার্যালয়ের উদ্বোধন করলো ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন

  • 3:08 pm - September 19, 2020

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস থেকে উদ্ভূত পরিস্থিত মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কনফারেন্সের আয়োজন করে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দিয়ে বলা হয়েছিল করোনাকালে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। কিন্তু তুরাগে দেখা গেছে উল্টো চিত্র।

অনেক টা ঢাকঢোল পিটিয়ে ইমারত শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন করা হলো। এতে অংশ নেয় হাজারের উপর নির্মান শ্রমিক ও ইমারত শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা।

শুক্রবার বিকেলে তুরাগের দিয়াবাড়ি এলাকার ডিপিএস স্কুলের পিছনে এর আয়োজন করা হয়।

স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা জানিয়েছেন এ ব্যপারে তারাও কেউই অবগত নয়।

এলাকাবাসী জানায়,এ ধরনের আয়োজন এলাকাবাসীদের জন্য রীতিমতো হুমকি স্বরূপ। তারা এসব ব্যপারে প্রশাসনের আরো কঠোর অবস্থান আশা করে।

এ ব্যাপারে তুরাগের স্থানিয়বাসিন্দা ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ সম্পাদক আবুল কালাম রিপন বলেন, এই আয়োজন বর্তমান পরিস্থিতিতে খুব ক্ষতিকর হয়ে যেতে পারে এলাকাবাসীদের জন্য। আর এতো গুলো লোকের সমাগমে যদি করোনা ছড়িয়ে পড়ে তাহলে এ দায় আয়োজন কমিটিকেই নিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী জাকারিয়া বলেন, আজকের এমন আয়োজন আমাদের ছিল না। আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলাম মাত্র। তবে আমরা উপস্থিত কর্মীদের ফাঁকা ফাঁকা করে বসিয়েছিলাম।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ বক্তা শ্রমিক লীগের নগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব বরকত উল্লাহ বলেন, ডিসি অফিস থেকে অনুমতির দরকার হয় নি। করোনা পরিস্থিতিতে এমন আয়োজন কেনো করা হলো প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন তো সব কিছুই হচ্ছে বড় বড় প্রোগ্রাম হচ্ছে ওগুলোর দিকেও একটু নজর দেন। তবে ডিসি অফিসে জানানো উচিত ছিল আয়োজকদের। প্রধান কার্যালয়টি ভাড়া জমিতে নাকি রাজউকের জায়গায় প্রশ্ন করা হলে তিনি বলেন আধা ঘন্টা পরে ফোন করেন আমি একটা জরুরী কাজে ব্যস্ত। আমাকে এতো কেনো প্রশ্ন করছেন। আমাকে দাওয়াত দিয়েছে আমি শ্রমিক রাজনীতি করি..তাই সেখানে উপস্থিত ছিলাম। যারা আয়োজন করেছে তাদের কোন নাম্বার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ঘন্টা খানেক পরে ফোন করেন।

করোনা ভাইরাস মহামারীর সময় এমন সমাবেশের জন্য উত্তরা উপপুলিশ কমিশনারের কার্যালয় থেকে অনুমতি নিয়েছে কিনা আয়োজক কমিটি,জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার শচীন মল্লিককের সাথে। তিনি জানান,এ বিষয়ে উপ পুলিশ কমিশনারের কার্যালয় হতে কোন ধরনের অনুমতি দেয়া হয় নি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নকে। বিষয়টি কে বা কারা করছে এ বিষয়েও পুলিশ অবগত নন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au