সারাদেশ

দেশের ক্লান্তিকালে সব সময় আ’লীগ জনগণের পাশে ছিল, আছে, থাকবে : খাদ্যমন্ত্রী

  • 5:52 pm - September 18, 2020

জনি আহমেদ : দেশের ক্লান্তিকালে সব সময় আওয়ামীলীগ দেশের জনগণের পাশে ছিল, আছে, থাকবে। আজ দেশ করোনা মহামারীর কবলে রয়েছে। দেশ যখন করোনা মহামারীর কবলে তখন কিছু দল ও সেই দলের নেতারা জনগণের পাশে না দাঁড়িয়ে মিডিয়ার সামনে মায়া কান্না কেঁদে যাচ্ছে। অথচ আওয়ামীলীগের নেতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে দিনরাত জনগণের পাশে থেকে করোনা মোকাবেলা করে যাচ্ছে। আর তাই আওয়ামীলীগ করোনার কারণে হারিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা মোঃ নাসিমকে, হারিয়েছে ধর্মমন্ত্রীকে, হারিয়েছে মান্দা উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিনসহ অসংখ্যক নেতাকর্মীকে। গত বৃহস্পতিবার বেলা ৩টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথি আরো বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। আওয়ামীলীগের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আইয়ুব হোসাইন, আব্দুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, উপজেলা যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, চন্দননগর আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল আলম, সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কুমার পিন্টু, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নঈম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি সৈয়দ মুজিব গ্যান্দা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহারুল ইসলাম বুলু, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিকসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au