ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা
ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…
হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজ,আইবিএন:’এই মহামরিতে দূরত্ব বজায় রেখে জীবন-জীবিকার সংগ্রামে নেমে পড়ুন, সবার পাশে থাকুন’ এই শ্লোগান নিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সবার পাশে থাকতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, উদ্যোক্তা, গবেষক ও রাজনীতিবিদ জসিম উদ্দীন। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সফরের প্রথম দিন পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটান তিনি। এরপর বুধবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে সুপার ডেনিম টেক্সাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আলোচনা সভা করেন। খবর বাপসনিঊজ।আলোচনা সভায় তিনি বলেন, সাহসিকতার সাথে মহামারি মোকাবেলা করে সবার পাশে থাকতে হবে। পৃথিবীতে মহামারি এসেছিল, হয়তো আরও আসবে। কিন্তু জীবন চলমান থাকবে। এমন মহামারীতে মানুষ মানুষ থেকে দূরত্ব বজায় রেখে জীবন-জীবিকার সংগ্রাম চালিয়ে যেতে হবে।
জসিম উদ্দীন বলেন, জীবন ও জীবিকা পারস্পরিক। এই মহামারীতে ঘরে বসে জীবন রক্ষা করা যাবে না। তাই তিনি এই মহামারীতেও তার প্রজেক্ট সুপার ডেনিম টেক্সাইল মিলসের সকল কার্যক্রম সচল রাখার কথা ব্যক্ত করেন।
পরিশেষে তিনি সবাইকে একে অন্যের পাশে থেকে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে করোনা মহামারী মোকাবেলা করার আহ্বান জানান।
এর আগে, গত ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকায় রওনা হোন জসিম উদ্দীন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au