সারাদেশ

মাদকের পিছনে যত প্রভাবশালী ব্যক্তিই থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না : খাদ্যমন্ত্রী

  • 12:33 pm - September 17, 2020

জনি আহমেদ : মাদকের পিছনে যত প্রভাবশালী ব্যক্তিই থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আমার নির্বাচনী এলাকায় যে কোন মূল্যে মাদকমুক্ত ঘোষনা করতে হবে। আমি ওসি সাহেবকে বলছি, যদি কেউ মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের সুপারিশের জন্য আপনার কাছে আসে তাহলে তাদের অফিসে বসিয়ে চা নাস্তা খাইয়ে সম্মানের সহিত বিদায় করে দিবেন। কিন্তু যে মাদক ব্যবসায়ী বা সেবীর পক্ষে সুপারিশ করতে এসেছিল সেই মামলায় সুপারিশকারীকেউ যেন আসামী করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, পুলিশ বাহিনীর কোন সদস্য মাদক সেবন করে কিনা, মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ আছে কিনা, মাসিক চাঁদা আদায় করে কিনা সেগুলোকে আগে খুজে বের করতে হবে। আমি আগামী এক মাসের মধ্যে উপজেলার আইন শৃংখলার উন্নতি দেখতে চাই।

প্রধান অতিথি আরো বলেন, বর্তমানে দেশে নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে। আমার উপজেলায় যেন নারী নির্যাতনের মত ঘটনা না ঘটে সে দিকে ওসি সাহেবকে নজর রাখতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফার সরকার, অফিসার ইন চার্জ হুমায়ন কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার আমির আবদুল্লা মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুজজামান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নূর-ই-আলম সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) বজলুর রশিদ, উপজেলা সমবায় অফিসার রুহুল আমীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাবিচা ইউপির চেয়ারম্যান ওবাইদুল হক, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য শাহজাহান সাজু, আইনুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
আইন শৃংখলা সভা শেষে মাসিক সমন্বয় সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, যৌতুক, নদী রক্ষা কমিটির সভা, বাল্য বিবাহ নিরোধ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সভা, মানব পাচার প্রতিরোধ কমিটির সভা, উপজেলা আইসিটি বিষয়ক সভা, এবং উপজেলা ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au