প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জনি আহমেদ : নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন কাঁচা বাজারে অভিযান চালিয়ে তিন পিঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া মারীয়া পেরেরা। এদের মধ্যে উপজেলা সদরের ব্যবসায়ী বাদলকে মূল্য তালিকা ঝুলিয়ে না রাখার জন্য ১ হাজার টাকা, উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া বাজারের ব্যবসায়ী খাইরুল আলমকে ১০ হাজার টাকা এবং একই বাজারের কাশেমকে ১ হাজার টাকা মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, নিয়ামতপুর উপজেলার বিভিন্ন বাজারে পিঁয়াজের অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার খড়িবাড়ী বাজার, বরেন্দ্র বাজার, নিমদীঘি বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়া মারীয়া পেরেরাকে সহযোগিতা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফার সরকার ও থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির।
অভিযানে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৮ ধারায় তিন পিঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়া মারীয়া পেরেরা বলেন, সারা দেশে চলমান অস্থির পিঁয়াজের বাজার।
আর এ সুযোগে কিছু পিঁয়াজ ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতিতে বাজারে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au