নতুন সময় ডেস্ক : সারা বিশ্ব এখন ও করোনার কালো আধারে ঢাকা। ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬ হাজারের কাছাকাছি প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৭৫ হাজারের বেশি। গত কয়েকদিনের মতোই সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। একদিনে দেশটিতে ১২৩৮ জনের প্রাণ গেছে কোভিড-১৯। মোট মৃত্যু ছাড়িয়েছে ৮২ হাজার।
৯১ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। অন্যদিকে, আবারও প্রাণহানি বেড়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। একদিনে ১১শ’ ৬৩ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ব্রাজিলে প্রাণ গেছে ১০৯০ জনের। সব মিলিয়ে বিশ্বে কোভিড-১৯ মৃতের সংখ্যা ৯ লাখ ৩৮ হাজারের ওপর। মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লাখের ওপর।