প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জনি আহমেদ : নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) অভিযান চালিয়ে ১শ কেজি ব্ল্যাক টি ও ২০ কেজি সিনথেটিক ডিটারজেন্ট জব্দ করেছে। সহকারী কমিশনার (ভূমি) নিলুফার সরকার সূত্রে জানা যায়, গত সোমবার বেলা ১১টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নিলুফার সরকারের নেতৃত্বে বিএসটিআই রাজশাহীর ফিল্ড অফিসার সিএম প্রকৌশলী রকিবুল হাসান রিপন, প্রকৌশলী আমিনুল ইসলাম, ও পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রুহুল আমীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের কামারপাড়া বাজারের মেসার্স উজ্জ্বল ষ্টোর (মালিক চুনিয়াপাড়ার আবুল হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন) হতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১শ কেজি ব্ল্যাক টি ও ২০ কেজি সিনথেটিক ডিটারজেন্ট জব্দ করেন। ব্ল্যাক টি (চা পাতা) ব্র্যান্ড তাসিন, ব্ল্যাক টি (চা পাতা) ব্র্যান্ড টাটকা, ব্ল্যাক টি (চা পাতা) ব্র্যান্ড মিয়াজি, সিনথেটিক জিটারজেন্ট ব্র্যান্ড ঘুড়ি এই কোম্পনীগুলোর বিএসটিআই এর লাইসেন্স ছাড়াই উৎপাদন,বিক্রয় ও বিপনন করে আসছিল।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নিলুফার সরকার বলেন, আটককৃত চা পাতা যে সমস্ত কোম্পানীর সে কোম্পানীগুলোর বিএসটিআই এর কোন লাইসেন্স ছিল না। তারা অবৈধভাবে তাদের পণ্য উৎপাদন, বিক্রয় ও বিপনন করে আসছিল।
আমি সকল ব্যবসায়ী ও ভোক্তাদের স্মরণ করে দিতে চাই আপনারা যে কোন পণ্য ক্রয় বা বিক্রয়ের পূর্বে অবশ্যই মেয়াদ আছে কিনা, অনুমোদিত কোম্পানীর কিনা তা দেখে নিবেন। এ রকম অভিযান আমাদের অব্যাহত থাকবে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au