লাইফস্টাইল

যে ৭ অভ্যাসে বাড়ে মাইগ্রেনের সমস্যা!

  • 10:16 am - September 15, 2020

নতুন সময় ডেস্ক : মাইগ্রেন হলো বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যে কোনও এক পাশ থেকে শুরু হয়ে তা মারাত্মক কষ্টকর হয়ে ওঠে। তাই একে ‘আধ-কপালি’ ব্যথাও বলা হয়ে থাকে। মাইগ্রেনের যন্ত্রণা অত্যন্ত কষ্টদায়ক এবং দীর্ঘস্থায়ী।

যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা তীব্র মাথা যন্ত্রণার পাশাপাশি বমি বমি ভাব, শরীরে এবং মুখে এক ধরনের অস্বস্তিতে ভোগে। মাইগ্রেনের ব্যথা টানা বেশ কয়েকদিন থাকে। তাই যাদের এই সমস্যা রয়েছে, তাদের এই ব্যথার জন্য দায়ী কিছু কাজ বা অভ্যাস এড়িয়ে চলাই ভাল। এতে মাইগ্রেনের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হতে পারে।

যে অভ্যাসে বাড়ে মাইগ্রেনের ব্যথা, এবার তা জেনে নেওয়া যাক…

পেট খালি রাখা
পেট খালি থাকলে মাইগ্রেনের ব্যথা বা সমস্যা শুরু হতে পারে। এর কারণ হচ্ছে, খালি পেটে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় যা মাইগ্রেনের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।

আবহাওয়া
অতিরিক্ত রোদে ঘোরাঘুরির কারণে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। এ ছাড়া অতিরিক্ত গরম, অতিরিক্ত আর্দ্রতার তারতম্যেও মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে থাকে।

মানসিক চাপ
যারা অনেক বেশি চাপ নিয়ে একটানা কাজ করে থাকেন এবং নিজের ঘুম ও খাওয়া-দাওয়ার কোনও নির্দিষ্ট সময় মেনে চলতে পারেন না, তাদের বেশি মাইগ্রেনে আক্রান্ত হতে দেখা যায়। তাই মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন। খুব মানসিক চাপে থাকলে এক কাপ লেবু চা খেয়ে নিন। এতে মস্তিষ্ক কিছুটা রিলাক্স হবে।

অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়া
আমরা যখন অনেক বেশি মিষ্টি খাবার খেয়ে ফেলি তখন আমাদের রক্তের সুগারের মাত্রা বেড়ে যায়। যা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ইনসুলিনের উৎপাদন হতে থাকে। যার ফলে রক্তের সুগারের মাত্রা নেমে যায়। এ ভাবে হঠাৎ হঠাৎ রক্তে সুগারের মাত্রার তারতম্য হওয়ার কারণেও মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে।

অতিরিক্ত আওয়াজ
অতিরিক্ত আওয়াজ, খুব জোরে গান শোনা ইত্যাদির কারণেও মাইগ্রেনের সমস্যা শুরু হতে পারে। প্রচণ্ড জোরে আওয়াজের কারণে প্রায় দু’দিন টানা মাইগ্রেনের ব্যথা হওয়ার আশংকা থাকে।

অতিরিক্ত ঘুমানো
মাত্র এক দিনের ঘুমের অনিয়মের কারণে শরীরের উপরে খারাপ প্রভাব পড়তে পারে। যেমন, যারা নিয়মিত মোটামুটি ৫ থেকে ৬ ঘণ্টা করে ঘুমান, তারা যদি হুট করে একদিন একটু বেশি ঘুমিয়ে ফেলেন, সেক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়।

হঠাৎ কফি খাওয়া বন্ধ করে দেওয়া
সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত ক্যাফেইন জাতীয় পানীয় খেতে অভ্যস্ত, তারা হঠাৎ করে সেই অভ্যাস ত্যাগ করলে বা বন্ধ করে দিলে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। তাই এই অভ্যাস বন্ধ করতে চাইলে ধীরে ধীরে কফি খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়ে করতে হবে।

সূত্র: জি নিউজ

এই শাখার আরও খবর

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শারীরিক সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে মেয়েরা যে কথাটি শুনতে চান

লাইফস্টাইল: বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

বাংলাদেশের তরুণী ১৩১তম দেশ ভ্রমণে

হতাশার কারণে আত্মহত্যা করতে চাওয়া কাজী আসমা আজমেরী ভ্রমণ করেছেন ১৩১টি দেশ। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ১৩১ দেশ ভ্রমণ করে তাক লাগিয়েছেন বিশ্বকে। সবশেষ গত ১১…

ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন স্ত্রী

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী থানায়…

হার্টের ধমনীতে ব্লক কেন হয়, কী করবেন?

হার্টের সুরক্ষা সবচেয়ে জরুরি। ধমনীতে ব্লক নানা কারণে হয়ে থাকে। বুকের বাম পাশে এক ধরনের ব্যথা অনুভব হলে বুঝতে হবে হার্টে সমস্যা হয়েছে।হার্টের ধমনীতে ব্লক…

যে ৫ বিষয় স্বামীর কাছে গোপন করে মেয়েরা

কিছু বিষয় থাকে যা মেয়েরা স্বামীর কাছে বলতে চায় না বা গোপন করে। সবার ক্ষেত্রে একইরকম নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা স্বামীর কাছে কিছু…

ব্যথার ওষুধ খাবেন নাকি ফিজিওথেরাপি নেবেন?

ব্যথার ওষুধের ব্যবহার বাড়ছে দিন দিন। দীর্ঘমেয়াদে এই ওষুধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান ব্যাথানাশক ওষুধ, বিশেষ করে পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে এমন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au