অনুপম দে, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ
যশোরের বাঘারপাড়ায় সোমবার সকালে রাজস্ব খাতের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, প্লাবন ভূমি, সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করনের আওতায় উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন যশোর ৪ আসনের সংসদ সদস্য রনজিত রায় ।
বাঘারপাড়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি রনজিত রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা রানী বিশ্বাস,জেলা মৎস্য অফিসার আনিসুর রহমান, উপজেলা মৎস্য অফিসার, জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সদস্যসচিব সেলিম রেজা বাদশা প্রমুখ ।
নতুন সময়/টিআই