অন্যান্য

ফুলবাড়ীতে লক্ষমাত্রার অধিক আমন ধান চাষ সবুজে ভরে উঠেছে ফসলের মাঠ

  • 9:19 am - September 14, 2020

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সবুজে ভরে উঠেছে আমন ফসলের মাঠ।কোথাও এতটুকুও ফাঁকা নেই,যতদুর দৃষ্টি পড়ে ততদুরে সবুজ আর সবুজ, নীল আকাশের সাদা মেঘের ঢেলা যেন, সবুজের গাঢ় রঙ্গে একাকার হয়ে পড়েছে। নতুন সাজে সেজেছে বাংলার প্রকৃতি,এক নজর তাকালেই চোখ জুড়িয়ে যায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সুত্রে জানা গেছে, এবছর এই উপজেলায় ১৭ হাজার ৩৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষমাত্রা থাকলেও, চাষ হয়েছে ১৮ হাজার হেক্টর জমিতে,যা লক্ষমাত্রার অধিক।

উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, বরাবরের ন্যায় এবারো সরু সুগন্ধি (কাঠারী) ব্রী-৩৪, ব্রী ৫১ ও ৫২ জাতের ধান চাষ হয়েছে বেশি। তিনি বলেন ১৮ হাজার হেক্টরের মধ্যে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে এই কাঠারী জাতের ধান চাষ হয়েছে। এছাড়া হাইব্রীড ও উপসী জাতের ধানও চাষ হয়েছে। এই কর্মকর্তা বলেন, ফলন যাতে ভাল হয়, এই জন্য তাঁরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন।

উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানাগেছে অনান্য জাতের ধানের ন্যায় সুগন্ধি জাতের ধান একই সমান ফলন হলেও, বাজারে চাহিদা ও দাম বেশি থাকায় তারা কাঠারী জাতের ধান বেশি চাষ করে থাকে। প্রাকৃতিক দুর্যোগের শিকার না হলে, আবারো হেমেন্তের নতুন ধানে ভরে উঠবে কৃষকের গোলা। এই প্রত্যাশা করছেন আমন চাষিরা।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

বুড়িগঙ্গায় ট্রলারডুবি : নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মা-মেয়েসহ ৪ জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ঘটনার ৫ দিনের মাথায় আজ রবিবার (৯ জানুয়ারি) সকালে…

ঈদের ৪ দিন বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানি

যশোর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৪ দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। শনিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ…

সৌদি আরবে ২০ জুলাই ঈদুল আজহা

ধর্ম: সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামী রবিবার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হবে। আর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী…

আশাশুনির ক্যান্সার আক্রান্ত গৃহবধূ নাছিমা বাঁচতে চাই

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামের দূরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত গৃহবধূ নাছিমা খাতুন বাচতে চাই। আরার গ্রামের মৃত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au