জাতীয়

২০২২ সালের জুনে ডাবল লাইনে ট্রেন চলবে : রেলমন্ত্রী

  • 1:39 pm - September 13, 2020

কুমিল্লা প্রতিনিধি : রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনের কাজ আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম জংশন পর্যন্ত ডাবল রেললাইনের কাজ চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন খাল-বিল, নদী- নালার ওপর নির্মিত ব্রিজ ও কালভার্টের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এই কাজগুলো সম্পন্ন হলে ২০২২ সালের জুনের মধ্যে ডাবল লাইনে ট্রেন চলবে।

রবিবার বিজয় এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লা রেল স্টেশনে রেলমন্ত্রী এসব কথা বলেন।
কুমিল্লা রেল স্টেশনের ফ্লাটফর্ম নির্মাণ ও ভবন সংস্কারের বিষয়ে মন্ত্রী বলেন, ডাবল রেললাইনের ফ্লাটফর্মের চেয়ে বর্তমান ফ্লাটফর্মটি নিচু হয়ে গেছে। সংস্কার করে সেটিকে সমান করা হবে।
এদিকে কুমিল্লা রেল স্টেশন এবং রেল লাইনের নির্মাণ কাজের খোঁজ-খবর নেন।

সেখানে রেল সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন দাবির কথা শোনেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা রেলের সহকারী প্রকৌশলী মো. মুরসালিন রহমান, স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান, শ্রমিকলীগ সেক্রেটারি মইনুল ইসলাম ভূঁইয়া, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন ও লিয়াকত আলী মজুমদার প্রমুখ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au