প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নকে অখন্ড করার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচী পালিত হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় নুুুুরুল ইসলাম খানের নেতৃৃত্বে আনাইতারা ও বানাইল ইউনিয়নের পক্ষ থেকে যৌথ মানব বন্ধন কর্মসূূূচী পালন করে।

তাছাড়া সমাবেশে আসা শত শত বিক্ষোভ কারীরা পাকুল্যা-লাউহাটি রাস্তা অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানায়। এ সময় রাস্তার দুই পাশে যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পরেন যাত্রীরা। আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাবখন্ড বাজার সংলগ্ন সিএনজি স্টেশন এলাকায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বানাইল ও আনাইতারা ইউনিয়নের সর্বদলীয় সংগ্রাম কমিটির এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বানাইল ও আনাইতারা ইউনিয়ন অখন্ড রক্ষা ও সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক খন্দকার আব্বাস বিন হাকিম জানান, একটি চক্র ধলেশ্বরী নামে প্রস্তাবিত একটি উপজেলা গঠন করার লক্ষে দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি, লাউহাটি, নাগরপুর উপজেলার মোকনা, পাকুটিয়া এবং মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার জন্য ফেইজবুকে বিভিন্ন স্টেটাস দিয়ে যাচ্ছে।
আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, ও বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন খান বলেন, প্রস্তাবিত নবগঠিত ধলেশ্বরী উপজেলার সঙ্গে মির্জাপুর উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী বানাইল ও আনাইরা ইউনিয়নকে কোন অবস্থায় অন্তর্ভুক্ত করতে দেওয়া হবে না। প্রয়োজনে রক্ত ও জীবন দিব তবু মির্জাপুর ছেড়ে ধলেশ্বরী উপজেলায় যাব না দুই ইউনিয়নবাসির উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল দশটা থেকে ঘন্টা ব্যাপি মানব বন্ধন ও বিক্ষোব সমাবেশ শেষে বানাইল ও আনাইতারা ইউনিয়ন অখন্ড রক্ষা ও সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক খন্দকার আব্বাস বিন হাকিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ ও সমাবেশের প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। সমাবেশে মূল্যবান বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল।
এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন খান, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মো. হুমায়ুন, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী এজাজ খান চৌধুরী রুবেল, বিআরডিরির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, সাবেক চেয়ারম্যান আলী হোসেন খান, বাবুল হোসেন বকসী, মিজানুর রশিদ আবু, এম এ লতিফ ও পিন্টু।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au