প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সোহেল রানা,যশোর প্রতিনিধি : “সবার আগে পরিবেশ “লাগাবো বৃক্ষ, সবাই থাকবো সুস্থ “এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে ও ডিহি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান হোসেন আলীর সহযোগিতায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে (বছর ব্যাপী)কর্মসূচির ধারায় মাস্ক,বৃক্ষরোপণ ও গাছের চারা বিনামূল্যে সর্বসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সর্বসাধারণের মাঝে পরিবেশ বান্ধব বিভিন্ন প্রজাতির ৩০০পিস গাছের চারা, ৩০০পিস মাস্ক বিতরণ করা হয়।
দেশসেরা উদ্ভাবক মিজান বলেন,বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বছর ব্যাপী এই কর্মসূচি চালিয়ে যাবো৷এবং পর্যায়ক্রমে সব এলাকায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হবে৷গাছ আমাদের অক্সিজেন দেয়।এতে পরিবেশের ভারসাম্য এগিয়ে যাবে৷
সকলের সহযোগিতায় বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ৷ একই সাথে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সুযোগ্য চেয়ারম্যান হোসেন আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,যুবলীগ নেতা নজরুল ইসলাম,রাশেদ মন্ডল,ইউপি সদস্য মোমিনুর রহমান,শিক্ষক আইয়ুব হোসেন,আব্বাস আলী,আবু বক্কর সিদ্দিক,আব্বাস মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au