সারাদেশ

ময়মনসিংহে মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

  • 8:44 pm - September 10, 2020

নাজমুল হুদা মানিক : গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট ময়মনসিংহ মহানগর ও জেলা শাখা আয়োজিত “মুজিববর্ষে বাংলাদেশ বৃক্ষরোপণে প্রাণ ফিরে পাক পরিবেশ” শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি দেলোয়ার হোসেন।

গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টে ময়মনসিংহ মহানগর ও জেলা শাখার উদ্যোগে মুজিব বর্ষে বাংলাদেশ বৃক্ষরোপণে প্রান ফিরে পাক পরিবেশ “শীর্ষক” আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ মহানগর শাখার সংগ্রামী সহ-সভাপতি ইকরামুল হক টিটু।

গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টে ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি সানজিদা স্বর্না‘র সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক হুসাইন ফজলে রাব্বী ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক রাহাত হোসেন রাতুল এর পরিচালনায় বিশেষ অতিথির আসল অলংকৃত করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক জননেতা এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,

ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. একেএম জাকির হোসেন, মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু তাহের, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায় প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জাকির হোসেন জুয়েল।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ পার্কে দেশীয় ও ফলজ গাছের চারা রোপন করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au