সারাদেশ

মির্জাপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

  • 5:55 pm - September 10, 2020

রুবেল মিয়া, মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা স্টেশন এলাকা সংলগ্ন থেকে এক ট্রাক তল্লাশী করে ২৫০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকুল্যা নামক এলাকা সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে অভিযান চালিয়ে এক ট্রাক গাড়ি তল্লাশী করে ২৫০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার কোনাবাড়ি উপজেলার বাইমাইল গ্রামের শফি রহমানের ছেলে সোহেল রানা (২৪) ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে আনিসুর রহমান (২৫)। পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গাজীপুরগামী এক ট্রাকযোগে (ঢাকা মেট্রো- ১৫-৫৭৫৭) অবৈধ জিনিষ বহন করে নিয়ে যাচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে পাকুল্যা নামক এলাকায় ট্রাকটি পৌছালে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। সে সময় ভিতরে থাকা ২ জন মাদক ব্যবসায়ীকে (ট্রাকের চালক ও হেল্পার) গ্রেফতার করা হয় এবং ট্রাক তল্লাশি করে ২টি ব্যাগ থেকে ২৫০ বোতল ফেনসিডিল ও ট্রাক গাড়িটি জব্দ করা হয়।

তল্লাশী অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা ( এস.আই) মুরাদ জাহান বলেন, তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় একটি মামলা (নং-০৫/১০-০৯-২০২০) দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ৫ দিনের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au