জাতীয়

ব্যাংকগুলোতে স্থাপন করা হচ্ছে মুজিব কর্নার

  • 7:19 am - September 10, 2020

নতুন সময় ডেস্ক : মুজিববর্ষে বিভিন্ন ব্যাংকে স্থাপন করা হচ্ছে মুজিব কর্নার। সেখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ম্যুরালের পাশাপাশি নানা সময়ের দুর্লভ কিছু স্থিরচিত্র। রাখা হয়েছে বঙ্গবন্ধুর লেখা এবং বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই। এর মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের পাশাপাশি দর্শনার্থীরা জাতির পিতার সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

জাতির পিতার মুর‌্যাল, নানা সময়ের ছবি আর বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই। সব মিলিয়ে মুজিব কর্নার। এই চিত্র ইসলামী ব্যাংক বাংলাদেশের। এই ব্যাংকের মতো প্রায় প্রায় সবগুলো ব্যাংকই এগিয়ে এসেছে মুজিব কর্ণার স্থাপনে।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম আজাদ জানান, বঙ্গবন্ধুর হাত ধরেই কিন্তু সমস্ত কিছু আবর্তিত হয়েছে। ব্যাংক ব্যবস্থার ভিত্তি বঙ্গবন্ধুর হাত ধরেই হয়েছে। কাজেই তাঁর একটা স্মৃতি, স্পট বা তাঁর সম্পর্কে কিছু জনতা ব্যাংকে থাকবে না এটার ধারণা করার কোন ব্যাপার নেই।

এ উদ্যোগ বাস্তবায়নের সাথে যারা যুক্ত তারা বলছেন, বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণের পাশাপাশি তাঁর চেতনা সবার মাঝে ছাড়িয়ে দিতেই কাজ করেছেন তারা।

আকাশ মিডিয়া লাইনের পরিচালক ডা. মাশিয়াত ফারুক (তুষার) বলেন, সাধারণ মানুষের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরা, তাঁর সাধারণ জীবন যাপন এবং সৎ জীবন যাপন সেটা তুলে ধরা। সেই চিন্তা থেকেই মূলত বঙ্গবন্ধু কর্নারের প্রতি আমাদের উৎসাহ।

জাতির পিতার নানা মুহূর্তের অনেক ছবিই ধরা পড়েছে পাভেল রহমানের ক্যামেরায়। তার তত্ত্বাবধানেই এই উদ্যোগের বাস্তবায়ন।

আকাশ মিডিয়া লাইনের ব্যবস্থাপনা পরিচালক পাভেল রহমান জানান, কিশোর বয়সেই আমি বঙ্গবন্ধুর কাছে চলে গিয়েছিলাম, বঙ্গবন্ধুর কিছু ছবি আমি তুলে ফেলেছিলাম। সেই ছবির মধ্যে আপনারা দেখছেন যে বঙ্গবন্ধু গেঞ্জি পরা অবস্থায় পাইপ টানা ছবিটা। এটা খুবই ঐতিহাসিক একটা ছবি। বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুর জায়গায়ই থাকবেন কিন্তু আমরা যাতে প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে কাছে পাই, সেটাই হলো ব্যাপার। এখানে যারা ভিজিটর আসবেন, যারা ব্যাংকে বিভিন্ন কাজে আসবেন তারা দেখবেন এবং ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন এখানকার স্মৃতি।

আলোকচিত্রী পাভেল রহমান ইসালামী ব্যাংকের পাশাপাশি জনতা ও উত্তরা ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au