আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যার স্বীকারোক্তি দেয়া মিয়ানমারের ২ সৈন্য কোথায়?

  • 2:37 pm - September 09, 2020

নতুন সময় ডেস্ক : দুটি সংবাদমাধ্যম ও একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারের দুজন পক্ষ ত্যাগকারী সৈন্য রোহিঙ্গা গণহত্যার স্বীকারোক্তি দেবার পর তাদের দ্য হেগে নিয়ে যাওয়া হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস. ক্যানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন ও অলাভজনক সংস্থা ফর্টিফাই রাইটস বলেছে, উত্তর রাখাইন প্রদেশে এই দুজন সৈন্য বহু গ্রামবাসীকে হত্যার পর গণকবর দেয়ার স্বীকারোক্তি দিয়েছে এবং যে ভিডিওতে এই স্বীকারোক্তি তারা দিয়েছে, সেটি এ বছরই মিয়ানমারে ধারণ করা হয়েছে।

গণমাধ্যমগুলোর উদ্ধৃত করা এই ভিডিও রয়টার্স দেখেনি বলে জানাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস বলেছে তাদের পক্ষে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে মন্তব্য জানতে চেয়ে রয়টার্সের করা ফোন কলে কোন সাড়াও দেয়নি মিয়ানমারের সরকার এবং সেনাবাহিনীর মুখপাত্র।
খবরে বলা হয়েছে. এই দুজন সৈন্য বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে ছিল। গোষ্ঠীটি রাখইনে মিয়ানমারের সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ছে। আরাকান আর্মির হেফাজতে থাকা অবস্থাতেই স্বীকাারোক্তি দেয় তারা।

পরে তাদের নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা সাক্ষী হিসেবে আবির্ভূত হতে পারে কিংবা বিচারের মুখোমুখি হতে পারে।
রয়টার্স বলছে, খবরে এটা স্পষ্ট নয়, এই দুজন কী করে আরাকান আর্মির হাতে ধরা পড়লো, কেন তারা কথা বললো এবং কীভাবে এবং কার দায়িত্বে তারা দ্য হেগে পৌঁছালো। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, তাদের হেফাজতে এই দুজন নেই।

“না, এই খবরগুলো সত্য নয়। এই ব্যক্তিরা আইসিসির হেফাজতে নেই”, রয়টার্সকে বলেন ফাদি এল আবদাল্লাহ নামে এই মুখপাত্র বলেন।

আইসিসিতে অভিযোগকারী পক্ষ বাংলাদেশের আইনজীবী পায়াম আখাভান, যিনি মূলতঃ একজন কানাডিয়ান আইনজীবী, তিনি বলেন, ”ওই দুই ব্যক্তি সীমান্তের চৌকিতে এসে তাদের সুরক্ষা দেয়ার জন্য আবেদন করেন এবং ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যা এবং ধর্ষণের বিষয়ে স্বীকারোক্তি দেন।
”তবে আমি এটুকুই বলতে পারি, এই দুই ব্যক্তি এখন আর বাংলাদেশে নেই,” রয়টার্সকে তিনি বলেন। আর আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা বলেন, এই দুজন যুদ্ধবন্দী ছিলেন না। তবে তারা কোথায় আছেন সেই প্রসঙ্গে খোলাসা করে কিছু বলেননি। শুধু এটুকু বলেন, তারা মিয়ানমারের সেনাবাহিনীর দমন পীড়নের শিকারদের ‘ন্যায়বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ’।

২০১৭ সালে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা ও ধর্ষণের অভিযোগ সবসময়ই নাকচ করে মিয়ানমার। তাদের দাবি, তারা ২০১৭ সালে শুধুমাত্র সেইসব রোহিঙ্গা জঙ্গির বিরুদ্ধেই অভিযান পরিচালনা করেছে, যারা পুলিশের চৌকিতে হামলা করেছে।

রোহিঙ্গাদের জোরপূর্বক বাংলাদেশে যেতে বাধ্য করা, নিপীড়ন ও অন্যান্য মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্ত করছে আইসিসি। আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ রয়েছে মিয়ানমারের বিরুদ্ধে।

তবে এখনো সেখানে কোন সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়নি বা সাক্ষ্যও গ্রহণ করা হয়নি। আইসিসির কৌঁসুলির অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, “চলমান তদন্ত সম্পর্কে জল্পনা বা খবরের উপর কোন প্রকাশ্য মতামত তারা করে না। চলমান তদন্ত কর্মসূচীর কোন সুনির্দিষ্ট দিক নিয়ে আলোচনাও করে না। “

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au