আন্তর্জাতিক

লাদাখের পরিস্থিতি অত্যন্ত গুরুতর বললেন  জয়শঙ্কর

  • 8:18 pm - September 08, 2020

নতুন সময় ডেক্স : বুধবার মস্কোয় বৈঠকে বসছেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। তার দু’দিন আগে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থা ‘অত্যন্ত গুরুতর’ বলে মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্তে এই উত্তেজনার প্রভাব নয়াদিল্লি-বেজিং দ্বিপাক্ষিক সম্পর্কে অবধারিত ভাবে পড়বে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। সমস্যার সমাধানে এবং সম্পর্কের উন্নতিতে রাজনৈতিক স্তরে গভীর ভাবে আলোচনা এবং সীমান্তে উত্তেজনা কমানো দরকার বলেও মনে করেন কূটনীতিক-রাজনীতিবিদ জয়শঙ্কর।

বৃহস্পতিবার মস্কোয় বসছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। সেখানে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন। তার ফাঁকেই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র বৈঠক হওয়ার কথা। তার আগে সোমবার নয়াদিল্লিতে একটি সংবাদ মাধ্যম আয়োজিত আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের উত্তেজনা দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে আলাদা করা যায় না। পর্যবেক্ষকদের মতে, মস্কোয় নয়াদিল্লি-বেজিং আলোচনার আগে পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁদের ব্যাখ্যা, মস্কোতেও যে দু’পক্ষের আলোচনার মূল ইস্যু হতে চলেছে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার উত্তেজনা, সেটা আগেভাগেই চীনকে বুঝিয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী।

গত ৪ মে থেকে পূর্ব লাদাখের প্যাংগং, গালওয়ান-সহ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বিপুল সেনা মোতায়েন করে চীন। তার জের ১৫ জুন গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষে ভারতের ২০ জনের মৃত্যু হয়। চীনের পক্ষের কত জনের মৃত্যু হয়েছে, বেজিং তা স্পষ্ট করেনি। তবে একটি মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, চীনের দিকে প্রাণহানি হয়েছে অন্তত ৩৫ জনের। সেই সংঘর্ষের প্রসঙ্গ টেনে জয়শঙ্কর সোমবার বলেন, ‘‘সীমান্তের অবস্থা দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা যায় না। গালওয়ান উপত্যকায় সংঘর্ষের আগেই সে কথা আমি লিখেছিলাম।’’ প্রকাশের অপেক্ষায় থাকা তাঁর বই ‘দ্য ইন্ডিয়ান ওয়ে’-তেও সেই বিষয়টির উল্লেখ রয়েছে বলে তিনি জানিয়েছেন।

গালওয়ানের সংঘর্ষের পরে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কিছুটা কমলেও পুরোপুরি থামেনি। বরং সম্প্রতি নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। লাগাতার প্ররোচনা দিয়ে চলেছে বেজিং। ২৯-৩০ অগস্ট রাতে এবং ৩১ সেপ্টেম্বর দিনের বেলা ফের আগ্রাসনের চেষ্টা চালিয়েছে চীনা বাহিনী। গতকাল সোমবার আবার চীনা বাহিনী শূন্যে গুলি চালিয়েছে বলেও ভারতীয় সেনা সূত্রে খবর। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর মতে, সীমান্তের এই উত্তেজনা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকারক। জয়শঙ্কর বলেন, ‘‘সীমান্তে যদি শান্তি ও স্থিতাবস্থা না থাকে, তা হলে বাকি সম্পর্কও তার উপর ভিত্তি করেই এগোয়। কারণ, সম্পর্কের ভিত্তিই হল সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা।’’

ওয়াং ই-র সঙ্গে বৈঠকে এই চীনকে কি এই বার্তাই দেওয়া হবে? সরাসরি এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর অবশ্য কিছুটা রক্ষণাত্মক। বলেন, ‘‘তাঁকে (চীনা পররাষ্ট্রমন্ত্রীকে) ঠিক কী বলব, সেটা অবশ্যই এখানে আলোচনা করব না।’’ তবে সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানো এবং সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিই যে তাঁর প্রাধান্য হবে, সে কথা বুঝিয়ে দিয়েছেন জয়শঙ্কর। ইতিহাসের হাত ধরে নয়াদিল্লি বেজিং-এর এই সমস্যা এসেছে বলে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ঐতিহাসিক সমস্যা দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব ফেলতে থাকবে। সূত্র: আনন্দবাজার

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au