আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়েছে ২০ লাখ একর বনভূমি

  • 8:15 pm - September 08, 2020

নতুন সময় ডেক্স : ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যটির অগ্নি নির্বাপক বিভাগ জানিয়েছে, দাবানলে পুড়েছে ২০ লাখ একর বনভূমি। এছাড়া এখন পর্যন্ত দাবানলে মারা গেছে ৭ জন। বাসস্থান ছাড়া হয়েছেন অনেকে।

সোমবার দাবানলের ভয়াবহতায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আটটি জঙ্গল বন্ধ করে দিয়েছে দেশটির ফরেস্ট সার্ভিস। সান ফ্রানসিসকো বে এলাকায় ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল চলছে।

গত মাসের মাঝামাঝিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের কয়েকশোটি জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দাবানল। ফলে রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে ধ্বংস হয়েছে প্রায় ৩ হাজার ৮০০ স্থাপনা। সোমবারও আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন ১৪ হাজার ১০০ অগ্নি নির্বাপককর্মী। শুষ্ক বাতাসের কারণে সামনের দিনগুলোতে দাবানল আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নির্বাপক বিভাগের মুখপাত্র লিন টোলমাকোফ বলেন, ‘গত ৩৩ বছরের ইতিহাসে এক বছরের মধ্যে ২০ লাখ একর ভূমি পুড়েছে এমনটা আমরা দেখিনি। এটা নিশ্চিতভাবে রেকর্ডভাঙা নজির। এখনও দাবানলের মৌসুম শেষ হয়নি।’

এর আগে ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ায় দাবানলে দুই লাখের কাছাকাছি বনভূমি পুড়েছিল।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au