আন্তর্জাতিক

সম্পর্ক গভীর করতে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রতিনিধিদলের বৈঠক

  • 12:46 pm - September 08, 2020

নতুন সময় ডেস্ক : সম্পর্ক আরও গভীর করতে রাশিয়ার একটি উঁচুপর্যায়ের প্রতিনিধিদল সিরিয়া সফরে গেছে। এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক হয়েছে।

সিরিয়ার সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও অনেক বেশি গভীর করার উদ্দেশ্য নিয়ে এ প্রতিনিধিদল দামেস্ক সফর করছে।

রুশ উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভের নেতৃত্বে প্রতিনিধিদল প্রেসেডিন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠকে বসে।

বৈঠকে উপস্থিত ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
পরে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, সিরিয়ার ওপর আমেরিকার নিষেধাজ্ঞার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে, তারা সিরিয়ার সার্বভৌম অবস্থান পছন্দ করে না।

সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার নিজের অর্থনীতি পুনর্নির্মাণের জন্য আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন রয়েছে।

সিরিয়া থেকে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলার জন্য রাশিয়ার পক্ষ থেকে তিনি নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
লাভরভ বলেন, সিরিয়ার সামগ্রিক উন্নয়নের জন্য দেশটির সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় রাশিয়া।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au