আন্তর্জাতিক

সৌদি বিমানবন্দরে ইয়েমেনি সেনাদের ড্রোন হামলা

  • 7:15 pm - September 07, 2020

নতুন সময় ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে ইয়েমেনি সেনারা ড্রোনের সাহায্যে এই হামলা চালায়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, গতকাল রোববার তাদের সামরিক ড্রোন আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি সামরিক অবস্থানে এবং স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুতভাবে আঘাত হানে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপটে হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের বিমানবন্দরে হামলা চালায়। এর এক সপ্তাহ আগেও ইয়েমেনি সামরিক বাহিনী আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছিল।

তবে সৌদি সামরিক বাহিনী জানিয়েছিল ওই হামলা তারা প্রতিহত করেছে এবং ভূপাতিত ড্রোনের কিছু টুকরো বিমানবন্দরের উপর পড়ে। আরব জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি দাবি করেছিলেন, ওই ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয় নি।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au