আন্তর্জাতিক

তুরস্কের তেল উত্তোলনকে কেন্দ্র করে সমুদ্রসীমা নিয়ে বিরোধে

  • 1:58 pm - September 07, 2020

নতুন সময় ডেস্ক : পূর্ব-ভূমধ্যসাগর থেকে তুরস্কের তেল উত্তোলনকে কেন্দ্র করে সমুদ্রসীমা নিয়ে বিরোধের জেরে তুরস্ক ও গ্রিসের মধ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে। অঞ্চলটির দাবিদার প্রতিবেশী দু’দেশ গ্রিস ও সাইপ্রাসও।

যেগুলো কিনা ইইউ জোটের সদস্য। পরস্পরের প্রতি সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলে দেশগুলো। বির্তকিত অঞ্চলে চলছে তিনপক্ষের শক্তিমত্তা প্রদর্শন।

আর এর মধ্যেই রবিবার থেকে সাইপ্রাস অঞ্চলে বার্ষিক মহড়া শুরু করেছে তুরস্কের সামরিক বাহিনী। তারা জানিয়েছেন, সার্বভৌমত্ব ইস্যুতে কোনো ধরণের মীমাংসায় যাবে না।

এদিকে, আগামী ২৮ সেপ্টেম্বর ইইউ’র পরবর্তী বৈঠকেই তুরস্কের ভাগ্য নির্ধারিত হবে বলে হুমকি দিয়েছে ফ্রান্স। তারা দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে।

এ বিষয়ে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকাঁ বলেন, পূর্ব ভূমধ্যসাগরের জলসীমা ইস্যুটি ঘোলাটে করছে প্রতিবেশীরা। তারাই আলোচনার প্রস্তাব প্রত্যাখান করছে। অথচ, ন্যাটো মহাসচিবের সামরিক সমঝোতায় তুরস্ক রাজি। তবে, নিজ অধিকার আর সার্বভৌমত্বের ব্যাপারেও আমরা অনঢ়।

সাইপ্রাস ও গ্রিসের পক্ষে বজায় রয়েছে ইইউ’র হুমকি-হুঁশিয়ারি। রবিবার ফ্রান্স বলেছে, আলোচনার মাধ্যমে তুরস্ক সমঝোতা না করলে, ভবিষ্যতে দেশটিকে ভুগতে হবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লে দ্রিয়ঁ বলেন, আলোচনার মাধ্যমে পূর্ব-ভূমধ্যসাগরের ঝামেলা মেটানোর পরামর্শ দিয়েছি আমরা। নতুবা, দেশটির ওপর নিষেধাজ্ঞা বা কঠোর অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় জোট।

উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকেই সাইপ্রাস বিভক্ত। যার উত্তরাঞ্চলকে তুরস্কই প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তারই পশ্চিমাংশে, গেলো বছর থেকে লিবিয়ার সাথে যৌথভাবে গ্যাসকূপের খননকাজ জোরালো করে আঙ্কারা; পেয়ে যায় বিশাল মজুদ। প্রাকৃতিক সম্পদের এ মালিকানা নিয়েই নতুনভাবে ছড়িয়েছে ইইউ’র দেশগুলোর সাথে উত্তেজনা।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au