প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সোহেল রানা,যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগরে নারকেল পাড়তে উঠে রহমত গাজী (৬৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল তার মরদেহ উদ্ধার করে। বুধবার দুপুরে উপজেলার ভাঙ্গাগেট লক্ষিপুর গ্রামে নিজ বাড়ির একটি নারিকেল গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রহমত গাজী লক্ষিপুর গ্রামের মৃত তোরাপ গাজীর ছেলে।তিনি কৃষি কাজের পাশাপাশি নারিকেল পাড়ার কাজ করতেন।
রহমত গাজীর স্ত্রী রিজিয়া বেগম জানান, বুধবার দুপুরের দিকে তাঁর স্বামী নারকেল পাড়ার উদ্যেশ্যে বাড়ির সামনের একটি নারিকেল গাছে ওঠেন। গাছের মাথায় ওঠার পর দুইটি নারিকেল নিচে ফেলেন। প্রায় আধাঘণ্টা পর দেখতে পান স্বামী গাছের মাথায় বসে আছেন। অনেক ডাকাডাকি করে কোন সাড়াঁশব্দ না পেলে তিনি প্রতিবেশীদের খবর দেন।
এরই মধ্যে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে শুরু করে উদ্ধার অভিযান।প্রায় ৪০ মিনিটের চেষ্টায় গাছের মাথা থেকে বৃদ্ধকে উদ্ধার করে নিচে নামাতে সক্ষম হন।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খাঁন এহসান উল আলম বলেন, খবর পাওয়ার সাথে সাথে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই।দলের সদস্যদের সহযোগিতায় প্রায় ৬০ ফুট উচ্চতার নারিকেল গাছের মাথা থেকে অচেতন ও অক্ষত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাফিজা নার্গিস জানান, নারিকেল গাছ থেকে উদ্ধার করা রহমত গাজী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর অনেক আগে তার মৃত্যু হয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au