প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জনি আহমেদ: নওগাঁর নিয়ামতপুরে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। গত মঙ্গলবার বেলা ১০টায় উপজেলার গাবতলীর একরামুল হকের চাতালে এ মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুন রশিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রসুলপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আরিফ কাউসার, জাকারিয়া, একরামুল হক মন্টু, পাড়ইল ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু, নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সফিউল্লাহ সোনার।
নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় অন্যান্যের মধে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মোখলেছার রহমান, সামাদ সোনার, আইনুল হক মেম্বার, আসাদুল হক আলো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সাথী, যুগ্ন আহবায়ক নবীজুল ইসলাম, গোলাম মোর্শেদ, নিয়ামতপুর সদর বিএনপির সভাপতি ও সাবেক মেম্বর আলহাজ্ব আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি সাইফুদ্দিন, ভাবিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল হক, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বর আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বর রেজাউল করিম, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান মিলন, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজী, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মেম্বর জাকির হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুর রাসেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভ, চন্দননগর কলেজ ছাত্রদলের আহাবয়ক রায়হান কবির, সদস্য সচিব আবু সাইদ সোহাগ, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক সুজন রহমান, মেয়াদুল পার্থ, রায়হান কবির, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহাবয়ক সাফিউল রহমান, যুগ্ন আহাবয়ক নয়ন আলী, সদস্য সচিব আকাশ, উপজেলা ছাত্রদল নেতা ইনসান, নাহিদ, সজিব, মশিউর রহমান, মেহেদী হাসান পাভেলসহ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বিএনপির সুস্থ্য কর্মীদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au