অর্থনীতি

৫ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন

  • 3:44 pm - September 01, 2020

নিজস্ব প্রতিবেদক

বিড়ি শিল্প রক্ষা, চলতি বাজেটে বিড়ির উপর বৃদ্ধিকৃত ৪ টাকা মূল্য প্রত্যাহার, বিড়ির উপর অগ্রীম আয়কর প্রত্যাহার, সপ্তাহে ৬দিন কাজের নিশ্চয়তাসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিড়ি শ্রমিকরা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তারা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে নারীসহ কয়েকশ বিড়ি শ্রমিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের সভাপতি এমকে বঙ্গালী। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের লক্ষ লক্ষ শ্রমিক বিড়ি তৈরী করে জীবিকা নির্বাহ করে। তারা বিকল্প কোন কাজ না পেয়ে বিড়ি কারখানায় শ্রম দেয়। বিড়ি শিল্পে সমাজের অসহায়, বিশেষ করে চর, মঙ্গা অঞ্চলের অসহায় মানুষ, বিধবা, স্বামী পরিত্যক্তা, পঙ্গুসহ বেকার শ্রমিকদের একমাত্র কর্মসংস্থান। কিন্তু বিড়িতে মাত্রাতিরিক্ত করারোপের ফলে বিড়ি মালিকরা কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। ফলে শ্রমিকরা কর্ম হারিয়ে বেকার জীবন যাপন করছে। করোনা মহামারীতে কর্মের অভাবে তারা চরম অসহায়ত্বে দিনাতিপাত করছে। এ বছর ২০২০-২১ অর্থবছরের বাজেটেও প্রতি প্যাকেট বিড়ি ৪ টাকা মূল্য বৃদ্ধি করে বিড়িকে স্বমূলে ধ্বংস করার আরেকটি কৌশল অবলম্বন করেছে। বিড়িতে প্যাকেট প্রতি যেখানে ৪ টাকা বৃদ্ধি করা হয়েছে সেখানে নি¤œস্তরের সিগারেটে মাত্র ২ টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও মধ্যমস্তরের সিগারেটে কোন ট্যাক্স বৃদ্ধি করা হয়নি। এই মূল্য বৈষম্য সৃষ্টির মাধ্যমে বিড়ির বাজার সিগারেটের হাতে তুলে দিয়েছে। ফলে বিদেশী সিগারেট কোম্পানী একচেটিয়া ব্যবসা করে এদেশ থেকে প্রচুর টাকা পাচার করছে। এছাড়াও বিড়ির উপর শুল্ক বৃদ্ধির কারণে নকল বিড়িতে বাজার সয়লাব হয়ে যাচ্ছে। ফলে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। আমরা এই মূল্য বৈষম্য সৃষ্টির তীব্র প্রতিবাদ করছি এবং বাজেটে মূল্য বৃদ্ধি প্রত্যাহার করে দেশের বৃহত্তর স্বার্থে এবং করোনাকালীন সমস্যায় বিড়ি শিল্পকে সচল রাখতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এমকে বাঙ্গালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হেরিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, মহিলা বিষয়ক সম্পাদক মায়া বেগম, নারায়নগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, নারায়নগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

নতুন সময়/আঈ/ টিআই

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au