প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় টিসিবি’র নায্য মূল্যের বিক্রির সংবাদ সংগ্রহকালে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা১৮ডটকম’র স্টাফ রির্পোটার নুরুল আমিন হাসানের উপর হামলা করেছে ছাত্রলীগ নেতা। হামলাকারী ওই ছাত্রলীগ নেতা হলে উত্তরা পূর্ব থানা ছাত্রলীড়ের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জনি।
দক্ষিণখান থানাধীন আজমপুর রেলগেট এলাকায় মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় সাংবাদিক হাসান বাম হাতে, বুকে ও কোমড়ে আঘাত প্রাপ্ত হয়েছেন। এ সময় তার ব্যবহৃত ক্যামেরাও ক্ষতিগ্রস্থ হয়েছে। হামলার পর সাংবাদিক হাসান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত সাংবাদিক হাসান জানান, ‘দুপুর ১২টার দিকে খবর পাই দক্ষিণখান থানাধীন আজমপুর রেলগেট এলাকায় টিসিবি’র নায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। সেখানে একদল প্রভাব খাটিয়ে তা নিয়ন্ত্রণ করছে। সেই সাথে তাদের খেয়াল কুশিমত ব্যাক্তিদের কাছে পণ্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যাই। পরবর্তীতে নিউজ পোর্টালের ফেসবুক পেইজ থেকে টিসিবি’র পণ্য বিক্রি লাইভ করা শুরু করি।
এ সময় হটাৎ করে ২/৩ জন এসে আমার উপর চড়াও হয়। পরবর্তীতে লাইভ চলাকালেই জনি ও মৃদুলসহ কয়েকজন আমার মোবাইল ও ক্যামেরা টেনে হেচড়ে নিয়ে যায়। তখন তারা লাইভ বন্ধ করে দেয়’।
সেই সাথে আমাকে অখত্য ভাষায় গালাগালি ও মারধর করে। পরবর্তীতে আমাকে জনি নামের এক ছাত্রলীগ নেতা হেটে হেচড়ে ও মারতে মারতে পাশের দোতলায় নিয়ে যায়।
সেখানে আমি আজমপুর অটোস্ট্যান্ডের নিয়ন্ত্রণকর্তা দেলোয়ার হোসেন রুবেল ও মোশারাফ সরকার। তাদের মধ্যে রুবেল হলেন উত্তরা পূর্ব থানা যুবলীগ নেতা ও মোশারফ হলেন দক্ষিণখান থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদ মোশারফ।
আহত সাংবাদিক বলেন, ‘আমি কিছু বুঝে উঠার আগেই তারা মারধর শুরু করে দিয়েছে। বার বার জিজ্ঞাসা করার পরও তারা মারধরের কারণ বলে নি। এ বিষয়ে হামলাকারী উত্তরা পূর্ব থানার প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জনি বলেন, এটা মীমাংসা হয়েছে। আমি অনুতপ্ত। নিজের ভুল বুঝতে পেরেছি। আসলেই এমন ঘটনা শোভনীয় হয় নি।
অপরদিকে উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন প্রধান বলেন, ‘জনি আমার কর্মী ঠিকই। কিন্তু সে অটোস্ট্যান্ড নিয়ন্ত্রণ কর্তা মোশোরফ হোসের সাথেই চলাফেরা করে। কি কারণে সাংবাদিকের উপর হামলা করেছে তা বিস্তারিত জানি না। তবে এর দায়ভারও আমি এড়াতে পানি না’।
নতুন সময়/কেবিসি
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au