ফিচার

করোনা জয় করে ঢাকায় ফিরলেন পপি

  • 6:59 am - August 31, 2020
করোনা জয় করে ঢাকায় ফিরলেন পপি

বিনোদন: চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি করোনা জয় করেছেন। ২২ জুলাই জনপ্রিয় এ নায়িকার দেহে করোনা শনাক্ত হয়েছিল। প্রায় একমাস বাসায় থেকে চিকিৎসা নেয়ার পর তিনি আরোগ্য লাভ করলেন।

বর্তমানে পপি ভালো আছেন। তিনি জানান, দু-দফায় করোনার রেজাল্ট নেগেটিভ পেয়েছেন। পপি বলেন, এখন সম্পূর্ণ সুস্থ। মাঝেমধ্যে শরীর দুর্বল লাগে। চিকিৎসকের পরামর্শে ভিটামিন ও পুষ্টিকর খাবার খাচ্ছি।

‘শুরুতে শ্বাসকষ্ট হতো। ভেবেছিলাম মরেই যাবো! ভয়ে মাঝেমধ্যে ভেঙে পড়তাম। পরেই সবার মানসিক সাপোর্ট মনোবল শক্ত করে সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ মেনে ঔষধ নিয়েছি। মানুষের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে উঠছি। এ যাত্রায় বড় বাঁচা বেঁচেছি।’

আক্রান্ত হওয়ার সময় পপি ছিলেন খুলনায়, তার নিজ বাড়ি খালিশপুর। করোনার আগে সেখানে বেড়াতে গিয়ে লকডাউনে আকটে যান পপি। ওই সময়ই পপি স্থানীয় মানুষদের ত্রাণ দিতে ছুটেছেন শহরের এমাথা ওমাথা।

তিনি বলেন, মানুষকে সাহায্য করতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়েছিলাম। তবে করোনা ধকল কাটিয়ে সম্প্রতি পপি ঢাকায় ফিরেছেন। নগরীর ইস্কাটনের বাসায় তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন। বলেন, পাঁচ মাস ঢাকার বাসায় ছিলাম না। ধুলো-ময়লা পড়ে যা তা অবস্থা হয়েছে। সব পরিষ্কার করছি। এই মুহূর্তে কাজে ফেরার ইচ্ছে নেই। দুটি ছবি ও বিজ্ঞাপনের প্রস্তাব পেলেও না করে দিয়েছি।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au