আন্তর্জাতিক

হ্যারিকেন লরায় লণ্ডভণ্ড লুইজিয়ানা-টেক্সাস, মৃত্যু বেড়ে ১৪

  • 7:16 am - August 29, 2020

নতুন সময় ডেস্ক : শক্তিশালী হ্যারিকেন লরার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমেরিকার লুইজিয়ানা ও টেক্সাস উপকূল। উপকূলজুড়ে লরার ছোবলের ক্ষতচিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। লরার আঘাতে লুইজিয়ানা ও টেক্সাসে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে লুইজিয়ানায় প্রাণ গেছে ১০ জনের।

আর টেক্সাসে ৪জনের।
প্রাণহানি কম হলেও ২৪০ কিলোমিটার বেগের এই হ্যারিকেনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিদ্যুৎশূন্য হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পানিবন্দিও হয়েছেন লাখো মানুষ।

এছাড়া একটি শিল্পাঞ্চল এলাকায় কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। বিদ্যুৎ সংযোগ মেরামত করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা চেয়েছেন লুইজিয়ানোর গভর্নর জন বেল এডওয়ার্ডস।

দুই অঙ্গরাজ্যে কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। ধ্বংস্তূপ অপসারণে ন্যাশনাল গার্ডের দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

হ্যারিকেন লরাকে ভয়াবহ দুর্যোগ আখ্যা দিয়েছেন লুইজিয়ানা ও টেক্সাসের গভর্নররা।

ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কিছু সময় লাগবে বলে জানিয়েছেন তারা।
শনিবার ২৯ আগস্ট ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে লরা তাণ্ডব চালিয়েছিল হাইতিতে। সেখানে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। লরা লুইজিয়ানার উপকূলে হানা দেয় ভয়াবহতার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ চতুর্থ ক্যাটাগরির হারিকেন হিসেবে। কিন্তু ভূ-পৃষ্ঠে আঁছড়ে পড়ার পর সেটির মাত্রা কমে যায়, গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au