আন্তর্জাতিক

ভয়ঙ্কর ‘লরা’ ধেয়ে আসা যুক্তরাষ্ট্রে, ২০ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা

  • 5:56 am - August 27, 2020

নতুন সময় ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা ও টেক্সাসে ধেয়ে আসছে প্রলয়ংকরী হারিকেন লরা। দেশটির আবহাওয়া দপ্তর এই হারিকেনকে প্রথমে তৃতীয় ক্যাটাগরির ভাবলেও, পরে এর ভয়াবহতার মাত্রা অনুমান করে নির্ধারণ করা হয়েছে চতুর্থ ক্যাটাগরির। ধারণা করা হচ্ছে, এই সাইক্লোন ‘অবিশ্বাস্য’ রকম ভয়াবহ হতে পারে।

জানা গেছে, লরার গতিবেগ ঘণ্টায় ১৪৫ মাইল (২৩০ কিলোমিটার)।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবারের শেষ দিকে বা বৃহস্পতিবারের সকালে লুইসিয়ানা ও টেক্সাস উপকূলে আঘাত হানতে পারে এটি। মায়ামিভিত্তিক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এমনই পূর্বাভাস দিয়েছে।
এনএইচসি বলছে, চতুর্থ ক্যাটাগরির হারিকেন ‘খুবই ভয়াবহ’। হারিকেনের মাত্রা মাপার স্কেলে লরার মাত্রা দ্বিতীয় সর্বোচ্চ।

এর প্রভাবে লুইসিয়ানা ও টেক্সাস উপকূলে ২০ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে, প্রবল বাতাস বইতে পারে এবং বন্যা হতে পারে। টর্নেডোতে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
বলা হয়েছে, ‘লরার প্রভাবে অবিশ্বাস্য রকম ঝড় হতে পারে। প্রলয়ংকরী ঢেউয়ে টেক্সাসের রিম স্টেট পার্ক সাগর ও লুইসিয়ানায় উপকূলীয় এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। ’ লরার কারণে উপকূলীয় এলাকার ৪০ মাইলের ভেতর পর্যন্ত বন্যার সৃষ্টি হতে পারে।

পানির উচ্চতা সাধারণ অবস্থা থেকে ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় উঠতে পারে।
টেক্সাসের গভর্নর গ্রেট অ্যাবোট বলেন, “হারিকেনের লরার শক্তি অবিশ্বাস্য। এর ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ঘূর্ণিঝড়ের অবস্থা অকল্পনীয়। আমি দক্ষিণ-পূর্ব টেক্সাস বাসীদের কয়েক ঘণ্টার মধ্যে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সম্পত্তি পুনরুদ্ধার করা যাবে। কিন্তু জীবন ফিরে পাওয়া যাবে না।

এদিকে, লরার প্রভাবে ক্যারিবীয় অঞ্চলে এরই মধ্যে ২৫ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানা গেছে। উল্লেখ্য, ২০১৭ সালে টেক্সাসে ক্যাটাগরি ৩ পর্যায়ের হারিকেন হারভি আঘাত হেনেছিল। সেবার ৬৮ জন মানুষের মৃত্যু হয়েছিল। এই দুর্বিষহ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র : ইউএসএটুডে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au