জাতীয়

দুর্ভোগে বানভাসিরা, ছয় নদীর পানি বিপদসীমায়

  • 8:12 am - August 22, 2020

স্টাফ রিপোর্টার : দেশে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রধান দুই নদী পদ্মা-যমুনাসহ ছয় নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে দুর্ভোগের শেষ হচ্ছে না বানভাসিদের। স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বিভিন্নস্থানে বাঁধে দেখা দিয়েছে ভাঙ্গন। এতে করে তলিয়ে গেছে ফসলের ক্ষেত ও রাস্তাঘাট।

দক্ষিণের জেলা ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলের শতশত ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। ভেসে গেছে পুকুর ও জলাশয়ের মাছ। তলিয়ে গেছে পানের বরজ, আমনের বীজতলা ও রাস্তাঘাট। বিঘ্ন হচ্ছে সড়ক যোগাযোগ।

ভুক্তভোগীরা বলছেন, ‘ঘরের চতুর্দিকে পানি। রাস্তাঘাট ও ফসলের ক্ষেত সব তলিয়ে গেছে। রান্নাবান্নাও করার সুযোগ নেই। বেড়িবাঁধ না থাকায় এমনটা হয়েছে। দ্রুত আমরা বাঁধ চাই।’ বিভাগীয় শহর বরিশালে কীর্তনখোলার পানিতে তলিয়ে গেছে জেলা এবং মহানগরের অধিকাংশ এলাকা। নগরীর নিচু এলাকা দুই থেকে তিন ফুট পানির নিচে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

পার্শ্ববর্তী জেলা বরগুনার বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে পৌর শহরের অধিকাংশ এলাকা। ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, ‘পানি অনেক বেড়ে গেছে। দোকানপাট সব বন্ধ, বেচাকেনা করতে পারছি না।’ রাজবাড়ীতে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখনও পানিবন্দী রয়েছে চরাঞ্চলের কয়েক হাজার পরিবার।

অন্যদিকে, নোয়াখালীর হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের ১০টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব অঞ্চলের অন্তত ২৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হয়েছে লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর উপজেলার  মতিরহাট বাজারসহ মেঘনা তীরবর্তী এলাকা। ভেঙ্গে গেছে রামগতির চরগাজী, মজু চৌধুরী হাট এলাকার বাঁধ।

জেলার ক্ষতিগ্রস্ত মানুষরা জানান, ‘গত রোজায় বন্যায় বাঁধ ভেঙ্গে গেছে। এরপর থেকে পানি বৃদ্ধির ফলে ঘরে থাকার কোন উপায় নেই। চলমান বন্যার পানিতে বাড়িঘর ও ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে।’ সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এদিকে উত্তরের জেলা গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাটসহ প্রায় সবগুলো নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au