সারাদেশ

দেশে আরও ৩০৯ জন আক্রান্ত, ৯ জনের মৃত্যু

  • 10:36 am - April 25, 2020
দেশে আরও ৩০৯ জন আক্রান্ত, ৯ জনের মৃত্যু

ঢাকা: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৯৮ জন হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩ হাজার ৩৩৭ জনের পরীক্ষা করা হয়েছে। সনাক্ত হয়েছে ৩০৯ জন। এ পর্যন্ত মোট ৪ হাজার ৯৯৮ জন। গতকাল শুক্রবার থাকার কারণে দু-একটি বেসরকারি ল্যাব পরীক্ষা করেনি ও আমাদের রিপোর্ট প্রদান করেনি।’

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৯ জন মৃত্যুবরণ করেছে। লিঙ্গভেদের যে তথ্য আমরা দেই তাতে আজকে পরিবর্তন হয়েছে। মৃতদের মধ্যে আজকে মহিলা ৫ জন ও পুরুষ ৪ জন। েএ পর্যন্ত মোট মৃত্যু ১৪০ জন।’

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের বয়স বিশ্লেষণ করে তিনি বলেন, ‘যে ৯ জন মারা গেছেন তাদের মধ্যে ৭ জনের বয়সই সত্তরোর্ধ্ব। অপন দুজনের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সী ১ জন ও ষাটোর্ধ্ব একজন। এই ৯ জনের মধ্যে ঢাকায় ৩ জন ও ঢাকার বাইরে ৬ জন। ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ২ জন, টাঙ্গাইলে ১ জন, মাদারীপুরে ১ জন, ময়মনসিংহে ১ ও জয়পুরহাটে ২ জন মৃত্যুবরণ করেছেন।’

জেলা ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, ‘আমরা গতকাল বলেছিলাম আমাদের ৫৮টি জেলা করোনায় আক্রান্ত হয়েছে। কিন্তু আরও ২টি জেলা যুক্ত হয়েছে। এখন আক্রান্ত জেলা ৬০টি। নতুন আক্রান্ত দুটি জেলা হলো ভোলা ও নাটোর। এখন আমাদের বাদ আছে মাত্র ৪টি জেলা- রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা।’

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au