খালেদ মামুন ও ফয়সাল রাজু: ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের পল্লবী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।
গত (৯ আগস্ট) রোববার তিনি রাজধানীর সূত্রাপুর থানা থেকে পল্লবী থানায় যোগদান করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
কাজী ওয়াজেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন অন্যতম সৎ নিষ্ঠা ও স্বনামধন্য অফিসার ইনচার্জ।
তিনি মেট্রোপলিটন পুলিশে কর্মরত অবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন থানায় বিশেষ ভূমিকা রাখার জন্য পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন।
মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি থানায় তাকে রদবদল করা হয়।
পুলিশের একান্ত বিশ্বস্ত সূত্রে জানা যায়, কাজী ওয়াজেদ এর আগে রাজধানীর বাড্ডা থানা, ভাটারা থানা, মিরপুর, যাত্রাবাড়ী থানা ও সূত্রাপুরসহ বেশ কয়েকটি থানায় সুনামের সাথে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় মিরপুর পল্লবী থানায় তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গত ৯ আগস্ট সুত্রাপুর থেকে এ থানায় তাকে রদবদল করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন বলেন, কাজী ওয়াজেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন যোগ্য অফিসার ইনচার্জ। তিনি বিভিন্ন সময় বিভিন্ন আলোচিত মামলার রহস্য উদঘাটন করেছেন।
তিনি বলেন, কাজী ওয়াজেদ সততা এবং নিষ্ঠার সাথে বিভিন্ন থানায় যথেষ্ট দায়িত্ব পালন করেছেন। এজন্য মিরপুর থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রদবদল করা হয়েছে।
জানা যায়, পুলিশের এই অফিসার ইনচার্জের সাফল্য নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে আলোচনা করা হয়েছে। তিনি চুরি, ছিনতাই, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে যথেষ্ট কৌশলগতভাবে কাজ করে থাকেন। এজন্য মাদক বিক্রি ও সেবনের সাম্রাজ্যের ত্রাস হিসেবে পরিচিত তিনি।
কাজী ওয়াজেদ আলী একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা। প্রতিটা থানায় সাধারণ মানুষকে সেবার পাশাপাশি পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে গেছেন, যার জন্য তিনি আলোচিত।
প্রসঙ্গত, তথ্যমতে সম্প্রতি মিরপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেক কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই স্বনামধন্য যোগ্য অফিসারকে মিরপুর পল্লবী থানায় বদলি করা হয়।
উল্লেখ্য, অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলী রাজধানীর বেশ কয়েকটি থানায় দায়িত্ব পালন করেছেন। সেই সমস্ত এলাকায় তিনি মাদক নিয়ন্ত্রণে ও বিভিন্ন ক্রাইমজোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজধানীর অন্যান্য ওসিদের তুলনায় নিজ দায়িত্বে অনেক অসাধ্য মামলার রহস্য উদঘাটন করেছেন।
নতুন সময়/টিআই/ মিরপুর অফিস